

N.B: Please click here to listen to the audio link >>>>>
Thursday, August 23, 2012
CRI Website Published> সিআরআই মোবাইল কনফারেন্স ২০১২: আনন্দময় ঈদ
Monday, August 13, 2012
Recording Script of CRI Mobile Conference 2012: The happy Eid
স্ক্রিপ্ট
সিআরআই মোবাইল কনফারেন্স ২০১২:
আনন্দময় ঈদ
তারিখ: ১৩ আগষ্ট ২০১২, সময়: ০২:৩০ মিনিট
ঈদ মানে হাসি
ঈদ মানে খুশি
ঈদ মানে আনন্দ
ঈদ মানে ফিরে পাওয়া
জীবনের ছন্দ।
ঈদ মানে ভুলে যাওয়া
জীবনের ভেদ
ঈদ মানে মুছে ফেলা
জীবনের ক্লেদ।
ঈদ মানে কোলাকুলি
ঈদ মানে সুন্দর বুলি
ঈদ মানে এক হওয়া
উঁচু নিচু ভুলি।
ঈদ মানে ফিরে পাওয়া
হারানো বন্ধুর সন্ধান
ঈদ মানে দৃঢ় করা
জীবনের বন্ধন।
ঈদ মানে কোলাকুলি
বুকে বুকে বুক
ছোট-বড় সকলের
হাসি মাখা মুখ।
ঈদ মানে কেনাকাটা
রাশি রাশি সুখ
অনাবিল ভালোবাসা
মুছে ফেলা দুখ।
ঈদ মানে ছুটিছাটা
বেড়ানোর ধুম
ছোটদের আখিঁজুড়ে
থাকে না তো ঘুম।
ঈদ মানে সাজুগুজু
লাল-নীল জামা
সারাদিন ঘোরাঘুরি
আমি আর মামা।
ঈদ মানে হাসি-খুশি
ভালো লাগা সব
আলোকিত চারিদিক
ফুলে ভরা টব।
একটি বছর পেরিয়ে আবার ফিরে এলো খুশির ঈদ-“ঈদুর ফিতর”। সবার ঘরে খুশির ঝরনাধারা বয়ে যাচ্ছে। এমন দিনে আমরা সবকিছু ভুলে গিয়ে মেতে উঠি খুশি আর আনন্দে। সব রকমের ভেদাভেদ ভুলে গিয়ে একই কাতারে শামিল হই। ধনী-গরিব, সাদা-কালো সবকিছু ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করি। বড়দের চেয়ে ছোটরা ঈদ আনন্দ উপভোগ করে বেশি। তারা ঈদের খুশিতে বলতে গেলে আনন্দে দিশেহারা হয়ে যায়। ছোটদের ঈদ উদযাপনের অন্যতম অনুষঙ্গ হলো নানা ধরনের রঙিন জামা-জুতো। ঈদ এলে এগুলো যেনো সবার চাই-ই-চাই। বাবা-মা, মামা কিংবা চাচার কাছে বায়না ধরে যে যার ঈদের উপহার সামগ্রী আদায় করে। এরই মধ্যে ঈদ উদযাপনের জন্য সব রকমের প্রস্তুতি শেষ। শহরে যারা বসবাস করছে তারা গ্রামের মানুষজনের থেকে বেশি রংবাহী জিনিসপত্র কেনাকাটা করে থাকে। ঈদ উদযাপন করতে অনেকে আবার শহর ছেড়ে গ্রামে যায়। আনন্দ খুশি যতোই ভাগাভাগি করে উদযাপন করা যায় ততোই বেশি তা উপভোগ্য হয়। আমরা ছোট-বড়, ধনী-নির্ধন, সবাই মিলে অতি উৎসাহে এবারের ঈদ উদযাপন করবো।
শ্রোতাবন্ধুরা আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি “সিআরআই মোবাইল কনফারেন্স ২০১২”। আর আমাদের আজকের বিষয় ‘আনন্দময় ঈদ’। আপনারা জেনে খুশি হবেন যে, এই প্রথম আমরা ঈদকে কেন্দ্র করে সিআরআই-তে অংশ নিচ্ছি “মোবাইল কনফারেন্সে”। এখন থেকে এই ধরনের মোবাইল কনফারেন্সে নিত্য নতুন বিষয় নিয়ে ধারাবাহিক ভাবে শ্রোতাবন্ধুরা অংশ নিবেন।
তাহলে বন্ধুরা আমরা আর অপেক্ষা না করে চলে যায় আমাদের মূল আয়োজনে। আজকের কনফারেন্স সঞ্চালনের দায়িত্বে রয়েছি আমি: দিদারুল ইকবাল। আর আমাকে সহযোগিতা করছেন: কপিলমুনি, খুলনা থেকে আরশাদ আলী বিশ্বাস।
আমাদের মাঝে অতিথি হিসেবে রয়েছেন: সুদুর চীন থেকে চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের বিশেষজ্ঞ ছাই য়ূএ মুক্তা।
এছাড়া অংশগ্রহণকারী শ্রোতাদের মধ্যে রয়েছেন:
সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশ এর চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল। চুয়াডাঙ্গা থেকে সিআরআই মনিটর প্রফেসর আশরাফুল ইসলাম। কুড়িগ্রাম থেকে আব্দুল কুদ্দুস মাস্টার। চাঁপাইনবাবগঞ্জ থেকে আব্দুল মান্নান মাস্টার। নওগা থেকে ফরহাদ হোসেন। রাজশাহী থেকে হারুন-অর-রশিদ, এস.এম.জে হাবিব, সালাউদ্দীন ডলার, জাহাঙ্গীর আলম। কুষ্টিয়া থেকে বিপ্লব কুমার অধিকারী, এম.এ.রশিদ চৌধুরী। পাবনা থেকে এস.এম.আব্দুল্লাহ রানা, ডা:রফিকুল আজিজ। বগুড়া থেকে এম.শামসুল ইসলাম। বাগেরহাট থেকে তুষার রায় রনি। চট্টগ্রাম থেকে সলিম উল্লাহ, এম.ফোরকান, নূর মোহাম্মদ। জয়পুরহাট থেকে নুরুজ্জামান ইসলাম।
প্রথমে আমরা চলে যাচ্ছি-......................
- এই বিশেষ অনুষ্ঠানটি ১৯ আগষ্ট ২০১২ চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) থেকে বাংলাদেশ সময় সন্ধ্যে ০৬:৩০-০৭:৩০ এর মধ্যে এফএম ঢাকা: ১০৩.২০, চট্টগ্রাম: ১০৫.৪০ মেগাহার্জে সম্প্রচার করা হবে। এছাড়া শর্টওয়েবে বাংলাদেশ সময় সন্ধ্যে ০৭-০৮, ০৮-০৯, ০৯-১০টা পর্যন্ত এবং পরদিন সকাল ০৮-০৯টা পর্যন্ত সম্প্রচার করা হবে যথাক্রমে ১১৮৮, ৯৪৯০, ৯৬০০, ১১৬১০, ১২৬৯, ৯৬১০, ৯৬৯০, ৯৬৫৫ এবং ১১৬৪০ কিলোহার্জে। অনুষ্ঠানটি শুনার জন্য শ্রোতাবন্ধুদের আগাম আমন্ত্রন থাকলো।
(বিশেষ দ্রষ্টব্য: চাঁপাইনবাবগঞ্জ থেকে আব্দুল মান্নান মাস্টার, নওগা থেকে ফরহাদ হোসেন, বাগেরহাট থেকে তুষার রায় রনি এবং এম.ফোরকান-কে আমরা চেষ্টা করেও ফোন লাইনে পায়নি।)
Sunday, August 12, 2012
CRI Mobile Conference 2012: The Happy Eid
Date: 13 August 2012, Time: 02:30PM
| Sl | Participants List | Location/Network Aria | Mobile |
| 1 | Yu Guangyue Director China Radio International | Beijing, China | 00861068892420 |
| 2 | Mukta Foreign Expert China Radio International | Beijing, China | |
| 3 | Didarul Iqbal Bangladesh Monitor China Radio International | Dhaka | 01711054985, 01814278343 |
| 4 | Syed Rezaul Karim Belal Chairman CRI Listeners Club Bangladesh | Dhaka | 01915000888 |
| 5 | Arshad Ali Biswas Sundarban Int: Radio List: Club | Khulna | 01715467626, 01911626233 |
| 6 | Prof.Ashraful Islam Bangladesh Monitor China Radio International | Chuadanga | 01712430334 |
| 7 | Abdul Quddus Master | Kurigram | 01713730978 |
| 8 | Abdul Mannan Master | ChapaiNawabgan | 01718810320 |
| 9 | Forhad Hossain | Naogan | 01715171109 |
| 10 | Harun-or-Roshid | Rajshahi | 01744796297 |
| 11 | S.M.J.Habib | Rajshahi | 01672447196, 01918561535 |
| 12 | Salahuddin Dolar | Rajshahi | 01712337439 |
| 13 | Biplob Kumar Adhakari | Kushtia | 01719801911 |
| 14 | S.M.Abdullah Rana | Pabna | 01715439924 |
| 15 | Dr.Rafiqul Aziz | Pabna | 01196185082 |
| 16 | M.Shamsul Islam | Bogra | 01717452249 |
| 17 | Tushar Roy Roni | Bagerhat | 01718444360 |
| 18 | Solim Ullah | Chittagong | 01825080321 |
| 19 | M.Forkan | Chittagong | 01731652355 |
| 20 | Nur Mohammed | Chittagong | 01815516816 |
| 21 | Nuruzzaman Islam | Joypurhat | 01722607876 |
Tuesday, June 26, 2012
Seminar on Role of Media in the Chinese Information and Cultural Exchange and CRI-Bangladesh Friendship Tree planting program
তাছলিমা আক্তার লিমা: বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে “চীনা তথ্য ও সাংস্কৃতিক বিনিময়ে মিডিয়ার ভূমিকা শীর্ষক সেমিনার”। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সিআরআই বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল। গত ২৬ জুন ২০১২ তারিখে আলমডাঙ্গা প্রেস ক্লাবের কর্মকর্তা এবং স্থানীয় ও জাতীয় বিভিন্ন দৈনিক পত্রিকার সাংবাদিকদের নিয়ে এই সেমিনারের আয়োজন করে সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব এবং আলমডাঙ্গা গ্লোবাল রেডিও লিসেনার্স ক্লাব।
সেমিনারে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক আজকালের খবরের আলমডাঙ্গা প্রতিনিধি খন্দকার হামিদুল ইসলাম আজম, আলমডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক ভোরের কাগজের আলমডাঙ্গা প্রতিনিধি আনোয়ারুল ইসলাম সাগর, জাতীয় দৈনিক মানবজমিনের আলমডাঙ্গা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক মাথাভাঙ্গার আলমডাঙ্গা ব্যুরো প্রধান আতিয়ার রহমান মুকুল, সিআরআই বাংলাদেশ মনিটর প্রফেসর আশরাফুল ইসলাম, জাতীয় দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার ষ্টাফ রিপোর্টার খন্দকার শাহ আলম মন্টু, জাতীয় দৈনিক আমাদের সময় ও যশোরের দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি মো:আনোয়ার হোসেন, স্থানীয় দৈনিক আমাদের সংবাদ ও যশোরের দৈনিক গ্রামের কাগজের আলমডাঙ্গা প্রতিনিধি প্রশান্ত বিশ্বাস, ঢাকা থেকে প্রকাশিত ইংরেজী দৈনিক নিউজ লাইন ও বাংলা দৈনিক নওরোজের চুয়াডাঙ্গা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক মাথাভাঙ্গার স্পোটর্স বিভাগের প্রধান ইসলাম রকিব, কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জামসিদুল হক মুনি, বীর মুক্তিযোদ্ধা ডা:আব্দুল কাদের, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি আ.ফ.ম.সিরাজ সামজী, সিআরআই এর শ্রোতাবন্ধু মো:রেজাউল করিম রানা, শাকিল আহমেদ, আব্দুল মান্নান মিয়া প্রমূখ।
সেমিনারে চীনের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, খেলাধূলা, বিজ্ঞান ও প্রযুক্তি, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, বৈদেশিক আদান-প্রদান, পর্যটন, পরিবেশ, স্থাপত্যশিল্প, ঐতিহ্যিক চিকিৎসা, বাংলাদেশের সাথে সম্পর্ক ইত্যাদিতে চীনের সাফল্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, সিআরআই বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল।
এছাড়া উল্লেখিত বিষয়ে অর্থাৎ বাংলাদেশ-চীন উভয় দেশের মধ্যে তথ্য ও সাংস্কৃতিক বিনিময়ে বাংলাদেশের মিডিয়া কি ধরনের ভূমিকা রাখতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বলাবাহুল্য সেমিনারে চীন আন্তর্জাতিক বেতারের কার্যক্রমও তুলে ধরা হয়।
চুয়াডাঙ্গায় সর্বস্তরের মানুষের কাছে চীনের সাংস্কৃতিক ঐতিহ্য আরো ব্যাপকভাবে পরিচিত করতে এবং বাংলাদেশ-চীন মৈত্রীর সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে খুব শীঘ্রই চীনের বিখ্যাত চলচ্চিত্র প্রদর্শনী এবং আলোকচিত্র প্রদর্শনী করার আগ্রহ প্রকাশ করেন সিআরআই বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল।
সেমিনারে উপস্থিত প্রত্যেককে সিআরআই ব্যাজ, পকেট ক্যালেন্ডার এবং পুবের জানালা ম্যাগাজিন উপহার দেওয়া হয়।
CRI - Bangladesh Friendship Tree
Plant Name: Mango,
Produced: Hari bhanga (Rangpur, Bangladesh),
Courtesy:
China Radio International (CRI), Didarul Iqbal (Dhaka) and Prof. Ashraful Islam (Chuadanga), Bangladesh Monitor
Place: Alamdanga Pilot Secondary Girls School Courtyard, Alamdanga, Chuadanga, Bangladesh.
Date and Time: June 26, 2012, 05:00 p.m.
Chuadanga, Alamdanga Police Station Courtyard in the "CRI - Bangladesh Friendship Mango Tree" implants are Alamdanga Police Inspector and Officer In-Charge Md.Motiyar Rahman and CRI Bangladesh Monitor Didarul Iqbal.
Standing behind the picture (left to right), Police Constable Md.Altaf Hossain, Md.Siddique, CRI Monitor Prof. Ashraful Islam, Student Rezaul Karim Rana, Fire fighter Sakil Ahmed and Abdul Mannan Miah.
CRI - Bangladesh Friendship Tree
Plant Name: Mango,
Produced: Hari bhanga (Rangpur, Bangladesh),
Courtesy:
China Radio International (CRI), Didarul Iqbal (Dhaka) and Prof. Ashraful Islam (Chuadanga), Bangladesh Monitor
Place: Alamdanga Police Station Courtyard, Alamdanga, Chuadanga, Bangladesh.
Date and Time: June 26, 2012, 05:38 p.m.

