Showing posts with label Listeners Survey. Show all posts
Showing posts with label Listeners Survey. Show all posts

Wednesday, May 2, 2012

CRI Listeners Survey 2012: List of participants to the audience

স্মারক: (সিআরআই শ্রোতা জরিপ ২০১২/ফলাফল) ০২/০৫/২০১২

চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগের কার্যক্রমকে আরো সমৃদ্ধ ও সৃজনশীল করতে, শ্রোতাদের মধ্যে পারস্পারিক সম্পর্ক আরো মজবুত করার লক্ষ্যে এবং সিআরআইর এফ.এম ও শর্টওয়েব সম্প্রচার, ওয়েবসাইট পরিসেবা এছাড়া কনফুসিয়াস ক্লাসরুমের পর্যালোচনা করতে সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব ২০১২ সালের ১৫ই মার্চ থেকে শুরু করে ৩০ এপ্রিল ২০১২ পর্যন্ত একটি শ্রোতা জরিপের উদ্যোগ গ্রহণ করেছিলো। যার মধ্যে শ্রোতাদের কাছে নির্দিষ্ট একটি ফরমে ২২টি প্রশ্নের মতামত চাওয়া হয়েছিলো। এই জরিপে সর্বস্তরের শ্রোতাদের অংশগ্রহণ নিশ্চিত করতে সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব ১৭ই মার্চ ২০১২ থেকে ই-মেইল, ওয়েবসাইট, ব্লগ, সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুক, ডাক যোগাযোগ (রেজিষ্ট্রি, ইউসিপি, সাধারণ, বুকপোস্ট), কুরিয়ার সার্ভিস এবং স্বেচ্চাসেবকদের মাধ্যমে সরাসরি ফরম বিতরনে উদ্যোগ গ্রহণ করে।

এই বহুবিধ নেটওয়ার্কিং-এর মাধ্যমে জরিপ ফরমে উল্লেখিত প্রশ্নের আলোকে শ্রোতারা তাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ দিয়ে জরিপে সাফল্যের সাথে অংশগ্রহণ করেছেন।

জরিপে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, শহিদুল কায়সার লিমন (গাজীপুর), সোহেল রানা হৃদয় (ঢাকা), এম.শামসুল ইসলাম (বগুড়া), হারুন-অর-রশিদ এবং এস.এম.জে হাবিব (রাজশাহী)।

বাংলাদেশের ২৩টি জেলা থেকে ২৮২ জন এছাড়া মুর্শিদাবাদ, ভারত থেকে ১ জন শ্রোতা সহ সর্বমোট ২৮৩ জন শ্রোতাবন্ধু এবারের শ্রোতা জরিপে অংশ গ্রহণ করেছেন।

যাদের মতামত মূল জরিপের আওতায় আনা হয়েছে বা গ্রহণ করা হয়েছে অথবা প্রকাশ করা হয়েছে সেই সব প্রত্যেক শ্রোতার তালিকা জেলা অনুযায়ী আলাদা ভাবে প্রকাশ করা হয়েছে। অনুগ্রহ করে আপনার নাম ও ঠিকানা দেখতে আপনার নিজ জেলাতে ক্লিক করুন। এছাড়া অন্য জেলার শ্রোতাদের পরিচিতি জানতে সেখানেও জেলা অনুযায়ী আলাদা ভাবে ক্লিক করুন।


Bangladesh Area

Name of District:

1. Dhaka ঢাকা

2. Bagerhat বাগেরহাট

3. Sirajganj সিরাজগঞ্জ

4. Nilphamari নীলফামারী

5. Sylhet সিলেট

6. Pabna পাবনা

7. Faridpur ফরিদপুর

8. Jessore যশোর

9. Chuadanga চুয়াডাঙ্গা

10. Chittagong চট্টগ্রাম

11. Rajshahi রাজশাহী

12. Moulvibazar মৌলভীবাজার

13. Gazipur গাজীপুর

14. Gopalganj গোপালগঞ্জ

15. Madaripur মাদারীপুর

16. Joypurhat জয়পুরহাট

17. Magura মাগুরা

18. Naogaon নওগাঁ

19. Bogura বগুড়া

20. Chapai Nawabganj চাঁপাইনবাবগঞ্জ

21. Kushtia কুষ্টিয়া

22. Narayanganj নারায়নগঞ্জ

23. Mymensingh ময়মনসিংহ

India Area

Name of District:

24. Murshidabad, West Bengal মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ





CRI Listeners Survey Result 2012

স্মারক: (সিআরআই শ্রোতা জরিপ ২০১২/ফলাফল) ০২/০৫/২০১২


চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগের কার্যক্রমকে আরো সমৃদ্ধ ও সৃজনশীল করতে, শ্রোতাদের মধ্যে পারস্পারিক সম্পর্ক আরো মজবুত করার লক্ষ্যে এবং সিআরআইর এফ.এম ও শর্টওয়েব সম্প্রচার, ওয়েবসাইট পরিসেবা এছাড়া কনফুসিয়াস ক্লাসরুমের পর্যালোচনা করতে সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব ২০১২ সালের ১৫ই মার্চ থেকে শুরু করে ৩০ এপ্রিল ২০১২ পর্যন্ত একটি শ্রোতা জরিপের উদ্যোগ গ্রহণ করেছিলো। যার মধ্যে শ্রোতাদের কাছে নির্দিষ্ট একটি ফরমে ২২টি প্রশ্নের মতামত চাওয়া হয়েছিলো। এই জরিপে সর্বস্তরের শ্রোতাদের অংশগ্রহণ নিশ্চিত করতে সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব ১৭ই মার্চ ২০১২ থেকে ই-মেইল, ওয়েবসাইট, ব্লগ, সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুক, ডাক যোগাযোগ (রেজিষ্ট্রি, ইউসিপি, সাধারণ, বুকপোস্ট), কুরিয়ার সার্ভিস এবং স্বেচ্চাসেবকদের মাধ্যমে সরাসরি ফরম বিতরনে উদ্যোগ গ্রহণ করে।

এই বহুবিধ নেটওয়ার্কিং-এর মাধ্যমে জরিপ ফরমে উল্লেখিত প্রশ্নের আলোকে শ্রোতারা তাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ দিয়ে জরিপে সাফল্যের সাথে অংশগ্রহণ করেছেন।

জরিপে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, শহিদুল কায়সার লিমন (গাজীপুর), সোহেল রানা হৃদয় (ঢাকা), এম.শামসুল ইসলাম (বগুড়া), হারুন-অর-রশিদ এবং এস.এম.জে হাবিব (রাজশাহী)।

বাংলাদেশের ঢাকা, বাগেরহাট, সিরাজগঞ্জ, নীলফামারী, সিলেট, পাবনা, ফরিদপুর, যশোর, চুয়াডাঙ্গা, চট্টগ্রাম, রাজশাহী, মৌলভীবাজার, গাজীপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, জয়পুরহাট, মাগুরা, নওগাঁ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, নারায়নগঞ্জ এবং ময়মনসিংহ সহ মোট ২৩টি জেলা থেকে ২৮২ জন এছাড়া মুর্শিদাবাদ, ভারত থেকে ১ জন শ্রোতা সহ সর্বমোট ২৮৩ জন শ্রোতাবন্ধু এবারের শ্রোতা জরিপে অংশ গ্রহণ করেছেন।

জরিপ চলাকালীন সময়ের মধ্যে (শেষের দিকে) বাংলাদেশে পর পর বেশ কয়েক দফায় একাধিক বার হারতাল পালিত হওয়ায় শ্রোতাদের পাঠানো জরিপের ফরম আমাদের ক্লাবের দপ্তরে সঠিক সময়ে এসে পৌঁছাতে বিঘ্নয় ঘটে। ফলে ৩০ এপ্রিলের পরিবর্তে ২মে পর্যন্ত আমাদের কাছে যতগুলি পূরণকৃত জরিপ ফরম এসে পৌঁছেছে আমরা শুধুমাত্র সেগুলিকে জরিপের আওতায় ধরে নিয়েছি। এ সময়ের মধ্যে আমরা শ্রোতাদের কাছ থেকে সর্বমোট ৩১৪টি উত্তরপত্র পেয়েছি কিন্তু ৩১টি ফরমের মধ্যে ২ এবং ৩ নং প্রশ্নের উত্তরের মধ্যে ত্রুটি বা সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় আমরা সেগুলিকে জরিপের আওতায় আনতে পারিনি বা বাতিল করা হয়েছে। অর্থাৎ ৩১৪টি ফরমের মধ্যে ২৮৩টি ফরম জরিপের জন্য উপযুক্ত হিসেবে নির্ধারণ করা হয়েছে। আমরা ইতোমধ্যে মোবাইল ফোনের মাধ্যমে আরো বেশ কয়েকজন শ্রোতাবন্ধুর কাছ থেকে জানতে পেরেছি তারাও হরতালের কারনে দেরীতে ডাক যোগে জরিপের উত্তরপত্র পাঠিয়েছেন যা আমাদের কাছে এখনো এসে পৌঁছায়নি। কিন্তু আমরা আমাদের সময় সল্পতার কারণে ঐ উত্তরপত্র গুলি আসা পর্যন্ত অপেক্ষা না করে এখানেই জরিপের ফলাফল প্রকাশ করতে হচ্ছে। ফলে আমরা সেগুলিকে মূল জরিপের আওতায় আনতে না পারলেও ঐ সকল অংশগ্রহণকারীদের মতামতকে আমরা যথাযথ সন্মান দিয়ে আমাদের জরিপ জার্নালে সেগুলি প্রকাশ করবো।

যাদের মতামত মূল জরিপের আওতায় আনা হয়েছে বা গ্রহণ করা হয়েছে অথবা প্রকাশ করা হয়েছে তার ফলাফল হচ্ছে.................


































Tuesday, March 27, 2012

সিআরআই শ্রোতা জরিপ ২০১২ প্রসঙ্গে শ্রোতাদের মতামত

সিআরআই শ্রোতা জরিপ ২০১২ প্রসঙ্গে শ্রোতাদের মতামত অনুষ্ঠানে যে সব শ্রোতা সিআরআই-এ সাক্ষাৎকার দিয়েছেন তারা হলেন বাম থেকে- রওশন আরা লাবনী, সোহেল রানা হৃদয়, মো:আবুল খায়ের, মো:আসাদ, গোলাম সারোয়ার, হুমায়ূন রেজা, হায়দারুল ইসলাম, তাছলিমা আক্তার লিমা এবং সাক্ষাৎকারটি পরিচালনা করেছেন সিআরআই মনিটর দিদারুল ইকবাল (সর্ব ডানে)।

Saturday, March 24, 2012

Information of CRI Listeners Survey 2012







Didarul Iqbal

Monitor

China Radio International (CRI)

Dhaka, Bangladesh



Festoon of CRI Listeners Survey 2012

Sunday, March 18, 2012

Cartoon of CRI Listeners Survey 2012

সিআরআই শ্রোতা জরিপ ২০১২


তারিখ: ১৫/০৩/২০১২

সিআরআই শ্রোতা জরিপ ২০১২

প্রিয় শ্রোতাবন্ধু,

সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগ এবং শ্রোতাদের মধ্যে পারস্পারিক সম্পর্ক আরো মজবুত করার লক্ষ্যে এবং সিআরআইর এফ.এম ও শর্টওয়েব সম্প্রচার, ওয়েবসাইট পরিসেবা এবং কনফুসিয়াস ক্লাসরুমের পর্যালোচনা করতে সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব ২০১২ সালের ১৫ই মার্চ থেকে শুরু করে ৩০ এপ্রিল ২০১২ পর্যন্ত একটি শ্রোতা জরিপের উদ্যোগ গ্রহণ করেছে। তবে এটা ঠিক যে এ জরিপের মাধ্যমে সিআরআইর সকল বিষয় তুলে ধরা সম্ভব না হলেও প্রধান কিছু বিষয়কে কেন্দ্র করে জরিপটি পরিচালিত হচ্ছে। যা সিআরআই-কে আরো সমৃদ্ধ ও সৃজনশীল করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমরা আশা করছি উপরে উল্লেখিত প্রশ্নের আলোকে আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ দিয়ে জরিপ কার্যক্রমে সহযোগিতা করবেন। এ প্রয়াসকে বাস্তবে রূপ দিতে হলে আপনার সহযোগিতার কোন বিকল্প নেই। এই জরিপের মাধ্যমে আপনার দেওয়া মতামত আমরা চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগের পরিচালক ম্যাডাম ইউ কোয়াং য়ূএ-এর কাছে তুলে ধরবো। যা পরবর্তিতে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) কার্যক্রমের কর্ম পরিকল্পনায় বা অনুষ্ঠান সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি।

অনুগ্রহ করে দ্রুত নির্দিষ্ট সময়ের মধ্যে জরিপ ফরমটি পুরন করে আমাদের ই-মেইল: monitor.cri@gmail.com অথবা দিদারুল ইকবাল (পরিচালক), সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব, বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২, মিরপুর, ঢাকা- ১২১৬ এই ঠিকানায় পাঠিয়ে দিন। জরিপে অংশগ্রহণকারী সকলের তথ্য সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং সম্ভব হলে সিআরআইর ওয়েবসাইটেও প্রকাশের উদ্যোগ নেওয়া হবে। ধন্যবাদ

দিদারুল ইকবাল

মনিটর

চীন আন্তর্জাতিক বেতার

ঢাকা, বাংলাদেশ।

মোবাইল: ০১৭১১০৫৪৯৮৫, ০১৮১৪২৭৮৩৪৩

সিআরআই শ্রোতা জরিপ ২০১২ প্রশ্ন সমূহ

১. আপনি কি চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগের অনুষ্ঠান শুনেন?

* হ্যাঁ, * না

২. কিভাবে আপনি চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগের অনুষ্ঠান শুনে থাকেন এবং সাধারণত কোন ফ্রীকোয়েন্সিতে?

* FM: Dhaka-103.2 & Chittagong-105.4 MHz, * SW: 9490, 9600, 11610, 9610, 9690, 9655 & 11640 MHz, * MW: 1188 & 1269 KHz, * Internet

৩. চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর অনুষ্ঠান শুনতে আপনি কোন মাধ্যম ব্যবহার করেন?

* মোবাইল ফোন, * রেডিও, * কম্পিউটার/ল্যাপটপ

৪. আপনি কী ধরনের মোবাইল ফোন ব্যবহার করেন এবং সেটি কি ইন্টারনেট সাপোর্ট করে?

* মোবাইলের নাম ও মডেল নং-………………...… * হ্যাঁ, * না

৫. আপনি কোন এলাকা থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনে থাকেন?

* থানা এবং জেলার নাম লিখুন: …………………...………

৬. সিআরআই-তে বিদ্যমান অনুষ্ঠানগুলোর মধ্যে কোনটি কোনটি আপনি পছন্দ করেন?

* সংবাদ, * প্রতিবেদন, * নতুন আলোয় চীন, * চলুন বেড়িয়ে আসি, * সাংস্কৃতিক সম্ভার, * অর্থনীতির অগ্রযাত্রা, * মুক্ত মন মুক্ত চিন্তা, * রকমারি, * জীবন গানের দক্ষিণ এশিয়া, * প্রতিদিন চীনা ভাষা

৭. সিআরআই-এ শ্রোতাদের চিঠিপত্রের অনুষ্ঠান মুখমোখির বর্তমান সময় যথেষ্ট বলে মনে করেন?

* হ্যাঁ, * না

৮. সিআরআই থেকে আপনি আরো কী ধরনের নতুন অনুষ্ঠান শুনতে চান বা কী পরিবর্তন দেখতে চান (কোন মতামত থাকলে অনুগ্রহ করে লিখুন)?

* .…………………...………………………

৯. চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর FM সম্প্রচারের পরিধি আরো বাড়ানো প্রয়োজন আছে বলে মনে করেন? (উত্তর হ্যাঁ হলে কোন কোন এলাকায় লিখুন)

* হ্যাঁ, ……………………………… * না

১০. সিআরআই ব্যতীত আপনার পছন্দের আন্তর্জাতিক বেতার আর কী কী? এর কারণ কী?

* বিবিসি, ……………….................………

* ভয়েস অব আমেরিকা, ……………………..

* ডয়চে ভেলে, ………………............…….

* রেডিও জাপান, …………….........……..

* রেডিও তেহরান, ……………........…….

* রেডিও ভেরিতাস এশিয়া, …………………..

* অন্যান্য..………….........................

১১. আপনি কি সিআরআই বাংলা বিভাগের ওয়েবসাইট দেখেন এবং কিভাবে?

* হ্যাঁ, * না, এবং * মোবাইল, * কম্পিউটার/ল্যাপটপ, * সাইবার ক্যাপে

১২. সিআরআই বাংলা বিভাগের ওয়েবসাইটে লাইভ অনুষ্ঠান শুনার ব্যবস্থা রাখার প্রয়োজন আছে কি?

* হ্যাঁ, * না

১৩. সিআরআইর ওয়েবসাইটে পডকাস্ট সেবা চালু করা প্রয়োজন আছে বলে মনে করেন?

* হ্যাঁ, * না

১৪. সিআরআই বাংলা বিভাগ থেকে প্রচারিত প্রতিদিনের অনুষ্ঠানঅডিও/MP3/iTunes ফাইল আকারে ওয়েবসাইটে আর্কাইভ করে রাখা প্রয়োজন বলে মনে করেন?

* হ্যাঁ, * না

১৫. সিআরআই বাংলা বিভাগ থেকে প্রচারিত প্রতিটি অনুষ্ঠানের বিবরণ ওয়ার্ড ডকুমেন্টস আকারে ওয়েবসাইটে আর্কাইভ করে রাখা প্রয়োজন বলে মনে করেন?

* হ্যাঁ, * না

১৬. সিআরআই বাংলা বিভাগের ওয়েবসাইটে আলাদাভাবে শ্রোতাদের জন্য এক জায়গায় সমৃদ্ধ আকারে মতামত প্রকাশের বিভাগ/কর্ণার থাকার প্রয়োজন আছে কি?

* হ্যাঁ, * না

১৭. সিআরআই বাংলা বিভাগের ওয়েবসাইটে সিআরআইর সকল তালিকাভূক্ত শ্রোতা সংঘের গ্রুপ ছবিসহ সংক্ষিপ্ত পরিচিতি প্রকাশ করা এবং আর্কাইভ আকারে রাখা প্রয়োজন বলে মনে করেন?

* হ্যাঁ, * না

১৮. সিআরআই বাংলা বিভাগ থেকে প্রকাশিত পুবের জানালা নিয়মিত এবং আরো সমৃদ্ধ আকারে প্রকাশ করা প্রয়োজন বলে মনে করেন?

* হ্যাঁ, * না

১৯. বাংলাদেশে প্রতি বছর একুশে গ্রন্থমেলায় চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর অংশগ্রহণ করার প্রয়োজন আছে বলে মনে করেন কি?

* হ্যাঁ, * না

২০. বাংলাদেশে চীনা ভাষা শিক্ষার কার্যক্রম সিআরআই কনফুসিয়াস ক্লাসরুমের কার্যালয় আরো বাড়ানোর প্রয়োজন আছে বলে মনে করেন? (উত্তর হ্যাঁ হলে কোন কোন এলাকায় লিখুন)

* হ্যাঁ, …………………... * না, * মন্তব্য নেই

২১. বাংলাদেশ-চীন মৈত্রীর সম্পর্ক আরো সুগভীর করতে এবং শ্রোতাদের সাথে সিআরআই ও চীনের মধ্যে যোগাযোগ আরো সহজ করতে তথ্য ও সাংস্কৃতিক মাধ্যম হিসেবে বাংলাদেশে সিআরআইর ব্যুরো অফিস থাকার প্রয়োজন আছে বলে মনে করেন?

* হ্যাঁ, * না

২২. বাংলাদেশে প্রতি বছর চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর শ্রোতা সম্মেলন আয়োজন করা প্রয়োজন আছে বলে মনে করেন? (উত্তর হ্যাঁ হলে প্রতি বছর কোন মাসে?)

* হ্যাঁ, …………...………..মাসে, * না

জরিপে অংশগ্রহণকারী শ্রোতার নাম:

শ্রোতা সংঘের নাম (যদি থাকে):

যোগাযোগ ঠিকানা:

মোবাইল/ফোন নাম্বার:

ই-মেইল ঠিকানা:

মতামতদাতার স্বাক্ষর ও তারিখ

CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award