Thursday, October 31, 2013

The Daily "Lokaloy Barta" has been published in CRI-SARC News on Thursday 31 October 2013

The Daily "Swadesh Barta" has been published in CRI-SARC News on Thursday 31 October 2013

Taslima Akter Lima Deputy Director of CRI-SARC is coming back to Dhaka today from China, "Airport Reception from the Audience"


আজ দেশে ফিরছেন সিআরআই সাউথ এশিয়া রেডিও ক্লাবের উপ-পরিচালক তাছলিমা আক্তার লিমা
‘বিমানবন্দরে শ্রোতাদের পক্ষ থেকে সংবর্ধনা’

চীনের রাজধানী বেইজিং-এ চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) কর্তৃক আয়োজিত “সিআরআই শ্রেষ্ঠ শ্রোতাসংঘ পুরস্কার ২০১৩” বিতরণের জমকালো অনুষ্ঠানে যোগদান এবং সপ্তাহব্যাপী চীনের প্রসিদ্ধ ও প্রাচীন ঐতিহ্যবাহী পর্যটনস্থান পরিদর্শন শেষে সিআরআই সাউথ এশিয়া রেডিও ক্লাবের উপ-পরিচালক এবং ঢাকা জেলার সভাপতি তাছলিমা আক্তার লিমা আজ বৃহস্পতিবার দেশে ফিরছেন। চায়না ইস্টার্ণ এয়ারলাইন্সের এমইউ-২০৩৫ ফ্লাইটে বোয়িং ৭৩ই বিমানে করে দুপুর ১টা ১৫ মিনিটে তিনি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
বাংলাদেশে চীনের সংস্কৃতি বিনিময়, সিআরআই’র অনুষ্ঠান প্রচার ও দু’দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং সংশ্লিষ্ট বিষয়ে বছর জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে বিশ্বের ৪১১২টি দেশী-বিদেশী বেতার শ্রোতাসংঘ ও ওয়েবসাইট ফ্যান ক্লাবের মধ্যে পরিচালিত বিশেষ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হয়ে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) থেকে “সিআরআই শ্রেষ্ঠ শ্রোতাসংঘ পুরস্কার ২০১৩” গ্রহণ করায় এবং এক সপ্তাহের চীন সফর সফল হওয়ায় তাকেঁ বিমানবন্দরে চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতাদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।
সিআরআই সাউথ এশিয়া রেডিও ক্লাবের পরিচালক দিদারুল ইকবাল, পরিচালনা বোর্ডের সদস্য এবং অন্যান্য শ্রোতাসংঘের নেতৃবৃন্দ বিমানবন্দরের আগমনী লাউঞ্জে উপস্থিত থেকে তাছলিমা আক্তার লিমাকে স্বাগত এবং অভিনন্দন জানাবেন।

Wednesday, October 30, 2013

Today, Taslima Akter Lima receive the "Best Club Award" from the China Radio International (CRI) in Beijing, China


Monday, October 28, 2013

The Daily "Swadesh Barta" has been published in CRI-SARC News on Monday 28 October 2013


Thursday, October 24, 2013

CRI-SARC Deputy Director Taslima Akter Lima gets special reception on behalf of UTTARAN CRI Listeners Club





Monday, October 21, 2013

Today, CRI-SARC Deputy Director Taslima Akter Lima got she's Chinese Visa



Sunday, October 20, 2013

CRI's Studio will be set up soon in Dhaka >>> Dr. Dipu Moni, Foreign Minister of Bangladesh







Tuesday, October 15, 2013

The Daily "Swadesh Barta" has been published in CRI Club Contest Result News on Tuesday 15 October 2013

Sunday, October 6, 2013

The Daily "Swadesh Barta" has been published in CRI Knowledge Contest Result News on Sunday 06 October 2013

The Daily "Lokaloy Barta" has been published in CRI Knowledge Contest Result News on Sunday 06 October 2013

Thursday, October 3, 2013

CRI Bengali Services former correspondent Syed Rezaul Karim Belal's father has died

প্রিয় চীন বেতারের বন্ধুরা আপনাদের অত্যন্ত বেদনার সাথে জানাচ্ছি যে, সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের চেয়ারম্যান এবং চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগের প্রথম বাংলাদেশ প্রতিনিধি সৈয়দ রেজাউল করিম বেলাল এর পিতা ‘সৈয়দ গিয়াস উদ্দিন হায়দার’ ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেওন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৫ বছর। তার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত এবং মর্মাহত।
২ অক্টোবর বুধবার রাত আনুমানিক সাড়ে নয়টার সময় তিনি রাজধানীর ধানমন্ডি বাংলাদেশ মেডিকেলে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে সৈয়দ গিয়াস উদ্দিন হায়দার অনেক দিন ধরে ফেনী ডায়াবেটিকস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এরপর তাকে সেখান থেকে ঐদিন ঢাকায় ট্রান্সপার করা হয়। ঢাকায় বাংলাদেশ মেডিকেলে ভর্তি করানোর কয়েক ঘন্টা পর তিনি হার্ড এ্যাটাকে মারা যান। ৩ তারিখে তাকে ফেনী পাগলা বাবা’র মাজারের পাশে কবরস্থানে দাপন করা হয়। নিহতের পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন।

দিদারুল ইকবাল
পরিচালক
সিআরআই সাউথ এশিয়া রেডিও ক্লাব,
বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২,
মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ।
মোবাইল: ০১৭১১০৫৪৯৮৫
ই-মেইল: didaruliqbal@gmail.com

Tuesday, October 1, 2013

The Daily "Lokaloy Barta" has been published in 64th Founding Anniversary of the People's Republic of China & also 16th Founding Anniversary of CRI- South Asia Radio Club News on Tuesday 01 October 2013

The Daily "Swadesh Barta" has been published in the 64th Founding Anniversary of the People's Republic of China & also 16th Founding Anniversary of CRI- South Asia Radio Club News on Tuesday 01 October 2013

64th Founding Anniversary of the People's Republic of China & also 16th Founding Anniversary of CRI- South Asia Radio Club Bangladesh


আজ মঙ্গলবার ১লা অক্টোবর ২০১৩। চীন গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৬৪তম বার্ষিকী এবং বাংলাদেশে সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাবেরও ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই দিনটি চীনা জনগণের জন্য একটি অবিস্মরণীয় এবং গর্বের দিন। ১৯৪৯ সালের ১লা অক্টোবর চীনের প্রয়াত শীর্ষনেতা মাও সেতুং পেইচিংয়ের থিয়ান আনমেন মহাচত্বরে নয়া চীনের জন্মের কথা ঘোষণা করেন। চীনের সরকার প্রতিবারেরমত এবারও দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় বর্ণিল উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করবে। এই আনন্দলগ্নে সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাবের সকল সদস্য এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি চিন পিং, প্রধানমন্ত্রী লি খো চিয়াংসহ  সরকারের অন্যান্য নেতৃবৃন্দ, চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর মহাপরিচালক ওয়াং গেং নিয়েন, উপ-মহাপরিচালক ওয়াং ইউয়েন ফেং, বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কোয়াং ইউয়ে, উপ-পরিচালক চিয়াং চিং ছেং, বিশেষজ্ঞ ছাই ইউয়ে মুক্তা, ইয়াং ওয়েই মিং স্বর্ণা, সুবর্ণা, ওয়াং তান হোং রুবি, ওয়াং ছুইইয়াং জিনিয়া, মোং ফেন সি প্রকাশ, শুয়েই ফেইফেই শিখা, খোং চিয়া চিয়া প্রেমা, লি ওয়ান লু শিশির, লিলি লাবণ্য, লিয়াং লিলিন, লতা, শিয়ে নান আকাশ এবং অন্য ৬৪টি ভাষা বিভাগের কর্মীবৃন্দসহ সকল চীনা জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।
আমরা মনে করি, নয়াচীন প্রতিষ্ঠার পর চীন ক্রমান্বয়ে বিদেশমুখী উন্মুক্ততা, রাজনীতি, সংস্কৃতি ও বিভিন্ন ব্যবস্থার সংস্কার নীতি চালু করে ব্যাপক পরিবর্তন করেছে। অর্থনীতির টেকসই উন্নয়ন হয়েছে। জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়েছে এবং সার্বিক শক্তি ও বিশ্বে ইতিবাচক প্রভাব বেড়েছে। মানুষের স্বাধীনতা ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করেছে। আমরা এটাও বিশ্বাস করি ৬৪ বছরে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের যে সাফল্য অর্জিত হয়েছে তা সম্ভব হয়েছে চীনের কমিউনিস্ট পার্টির দূরদর্শিতা, দৃঢ়প্রত্যয়ী, দক্ষ ও সুযোগ্য নেতৃত্বের কারনে। আমরা আরো বলতে চাই- সে দিন আর বেশি দূরে নয়, চীনা জনগণের কঠোর পরিশ্রমের কারনে অতি নিকট ভবিষ্যতে চীন বিশ্বের একটি অন্যতম ধনী, অর্থনৈতিক ও সামরিক শক্তিশালী, গণতান্ত্রিক ও সম্প্রীতিময় সমাজতান্ত্রিক এবং অত্যাধুনিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং আমরা তাই প্রত্যাশা করি। 
আমরা আমাদের সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাবের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষেও চীনা জনগণসহ চীন আন্তর্জাতিক বেতারের সকল শ্রোতাদের ফুলেল শুভেচ্ছা জানায়।
উল্লেখ্য, ১৯৯৭ সালের এই দিনে তৎকালীন ওয়ার্ল্ড রেডিও ডিএক্স-লিসনার্স ক্লাব বাংলাদেশ নামে সংগঠনটির আত্নপ্রকাশ হয় চট্টগ্রামে যা বর্তমানে সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ নামে বিশ্বব্যাপী রেডিও শ্রোতাদের কাছে অতি পরিচিত এবং সমাদৃত। ইতিমধ্যে আমাদের শ্রোতাসংঘটি বহুবার চীন আন্তর্জাতিক বেতার থেকে বিশ্বের অন্যতম ‘কর্মমূখর শ্রোতাসংঘ’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এতে আমরা গর্বিত।

ধন্যবাদ, 

তাছলিমা আক্তার লিমা
উপ-পরিচালক ও ঢাকা জেলা সভাপতি
সিআরআই সাউথ এশিয়া রেডিও ক্লাব,
বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২,
মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ।
মোবাইল: ০১১৯৯৪১৬৯৯৫
ই-মেইল: lima.sarc@gmail.com

CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award