Wednesday, February 16, 2011

Celebration of the Chinese New Year of Rabbit and Spring Festival- 2011
























































































Tuesday, February 15, 2011

একুশে গ্রন্থমেলায় সিআরআই স্টল পরিদর্শন করেছেন ফরিদপুরের শ্রোতাবন্ধু মো:কামাল হোসেন


একুশে গ্রন্থমেলায় চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের আন্তর্জাতিক মিডিয়া স্টলে
সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাবের পরিচালক দিদারুল ইকবাল এর সাথে ফরিদপুরের শ্রোতাবন্ধু মো:কামাল হোসেন

Monday, February 14, 2011

বসন্তের প্রথম দিনে বইমেলার সাংস্কৃতিক মঞ্চ কাঁপালেন বাউল শিল্পী কাঙ্গালিনী সুফিয়া





পহেলা ফাল্গুনে সিআরআই স্টল ভিজিট করেছেন রাজশাহীর শ্রোতাবন্ধু সালাহ্ উদ্দিন ডলার



শহিদুল কায়সার লিমন, সালাহ্ উদ্দিন ডলার, --------, দিদারুল ইকবাল, আসমা জাহান কলি

Saturday, February 12, 2011

Celebration of the Chinese New Year of Rabbit and Spring Festival


Celebration of the Chinese New Year

of Rabbit and Spring Festival


In Celebration of the Chinese New Year of Rabbit and Spring Festival, the biggest festival of China, CRI-SMF Confucius Classroom is going to organize a Cultural Soiree followed by dinner as per the following schedule.

H.E.Mr.Zhang Xianyi, honorable Ambassador of China to Bangladesh is expected to grace the occasion as Chief Guest.

You are cordially invited to join the program, which is believed to further the friendly and cultural cooperation between the peoples of Bangladesh and China.

Schedule:

Time & Date: 6:45pm, 15 February 2011, Tuesday

Venue:

Shikara Restaurant, 56 A.H. Tower (12th Floor)

Road- 2, Sector- 3, Uttara, Dhaka-1230

RSVP: 8957211, 8950471, Fax: +880-2-8956975



Yang Weiming

Director

CRI-SMF Confucius Classroom

House- 53, Road- 18, Sector- 3,

Uttara, Dhaka-1230.

Tuesday, February 8, 2011

একুশে গ্রন্থমেলায় ই-তথ্য কেন্দ্র

একুশে গ্রন্থমেলায় ই-তথ্য কেন্দ্র
বইমেলায় প্রবেশের মুখে আমতলায় দর্শনার্থী ও ক্রেতাদের চোখে পড়বে ই-তথ্যকেন্দ্র। একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি মেলায় এসেছে এ কার্যক্রম। আগে যেখানে মেলা নিয়ে সামান্য তথ্য পেতে দীর্ঘ সময় অপেক্ষা করা লাগত এবার ই-তথ্যকেন্দ্র সেটি সহজ ও সুন্দর করে দিয়েছে মানুষকে। এদিক সেদিক ছুটছুটি না করে এখানে আপনি খুব সহজে পেয়ে যাবেন বইমেলা সম্পর্কে নানা তথ্য। যেমন- আপনার প্রিয় লেখকের কি কি বই বের হয়েছে, কি ধরনের লেখা বই (কবিতা, গল্প, উপন্যাস, ভ্রমন কাহিনী, রচনা সমগ্র ইত্যাদি), কোন স্টলে বইটি পাওয়া যাবে, মূল্য কত, লেখক পরিচিতি, প্রতিদিন মেলায় কি ধরনের নতুন বই আসছে, লেখক ও প্রকাশক কে, আপনি যে স্টলটি খুজছেন সেটি কোথায় অবস্থিত। সিআরআই এর শ্রোতাদের কেউ যদি চীন আন্তর্জাতিক বেতারের স্টলে আসতে চান কিন্তু সেটি কোন দিকে বা কিভাবে যেতে হবে বুঝতে না পারেন তবে তারাও এখান থেকে খুব সহজে লোকেশনটি জেনে নিতে পারবেন।

এখানে মেলার সবকটি স্টলের নাম্বার ও মানচিত্র দেওয়া আছে। শুধু তাই নয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে যে কোন কবি সাহিত্যিকের জীবন বৃত্তান্ত, লেখা ও বই সম্পর্কে সবকিছু জানা যাবে। এছাড়া স্বাধীন বাংলাদেশে এপর্যন্ত যত ব্যক্তি একুশে পদক পেয়েছেন তাদের পরিচিতিসহ বাংলা একাডেমীর পূর্ণাঙ্গ ইতিহাসও এখানে জানা যাবে।

০৭/০২/২০১১

দিদারুল ইকবাল

পরিচালক

সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব

বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২,

মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ।

ই-মেইল: didaruliqbal@gmail.com

ওয়েবসাইট: www.cri-sarc.blogspot.com

Monday, February 7, 2011

বইমেলা এখন বই প্রেমিকদের দখলে

বইমেলা এখন বই প্রেমিকদের দখলে

আবু জুবায়ের: বই মেলার ষষ্ঠ দিন অতিবাহিত হলো গতকাল। এবারের মেলাতে ইলেক্ট্রনিক মিডিয়ার উপস্থিতি চোখে ড়া মতো এটিএন, দেশ টিভি, একুশে টেলিভিশন, বাংলা ভিশন, আরটিভিসহ অন্যান্য টেলিভিশন নিয়মিত প্রচার কার্যক্রম পরিচালনা করছে সব টিভি চ্যানেলের ক্যামেরার সামনে উপস্থিত হচ্ছে বিশিষ্টজনরা

ছুটির দিনের তুলনায় গতকাল দর্শক উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গেছে। সন্ধ্যার দিকে হরতালের প্রভাব হয়তো কিছুটা পড়েছে মেলা আয়জনে। মেলায় গতকাল ১২০টি বই এসেছে। নতুন বই এর মধ্যে ইমদাদুল হক মিলনের নুরজাহান (শেষ পর্ব), কিশোরী, হাসির পাঁচ উপন্যাস সমগ্র, ফুল বাগানের মেয়ে, বৃষ্টি নেমেছিলো, মোস্তফা কামালের জনক জননীর গল্প, নন্দিনী, তুমি কোথায়, সুমন্ত আসলামের আজ আমার ছুটির নিমন্ত্রনে, সেলিনা হোসেনের যমুনা নদীর মুশায়রা ইত্যাদি বইমেলায় কথা হলো কিকিও বর্ণমেলার স্বত্তাধিকারি কাবেরী মুস্তাফার সাথে তাঁর কাছে জানতে চেয়েছিলাম এবারের মেলায় বিক্রি কেমন হচ্ছে- তিনি বলেন, আমরা আসলে ডিজিটাল প্রকাশনা সংস্থাআমাদের এখানে ছোটদের প্রকাশনাই বেশি। গতবারের তুলনায় এবার আমাদের ডিজিটাল প্রকাশনার সংখ্যা বেশি প্রতিদিন সন্ধ্যার দিকে বিক্রির পরিমান বৃদ্ধি পায়। এবারের মেলার পরিবেশে আমি খুশি বইমেলাতে চলছে গনস্বাক্ষরতা কার্যক্রম। জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসাবে বাংলাকে স্বীকৃতি আদায়ের চেষ্টা এটি। মেলায় আসা অনেক দর্শক এই কার্যক্রমে অংশ গ্রহন করছে। গতকাল মেলায় বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে যাদের দেখা গেছে- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার, আতাউর রহমান, ফকির আলমগীর, সৈয়দ শামছুল হক, আনোয়ারা সৈয়দ হক, আসলাম সানী, আলম তালুদার, .ইব্রাহিম খালেদ প্রমূখ।

বই মেলা প্রবেশ পথে নিরাপত্তা তল্লাশি ছবিঃ দিদারুল ইকবাল

মেলায় আসা দর্শকরা বই কেনার দিকে এখন মনযোগ দিতে শুরু করছে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুম আজকেও অনেক দর্শক স্টলে উপস্থিত হয়ে মাতৃভাষায় কিভাবে চীনা ভাষা শিখতে পারবে সেই সম্পর্কে জানতে চায় এই সংস্থার কার্যক্রম সম্পর্কে বাংলাভিশন সরাসরি অনুষ্ঠানে সাক্ষাতকার গ্রহন করা হয় শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু জুবায়ের শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম সিআরআই- এসএমএফ কনফুসিয়াস ক্লাস কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে কথা বলেন


সূত্র: দৈনিক আজকের প্রত্যাশা- ঢাকা ৭ ফেব্রুয়ারি ২০১১ সোমবার, ২৫ মাঘ ১৪১৭ বঙ্গাব্দ, ৩ রবিউল আউয়াল ১৪৩২ হিজরি

বইমেলায় সংবাদকর্মীদের জন্য মিডিয়া সেন্টার

একুশে গ্রন্থমেলা-২০১১:

বইমেলায় সংবাদকর্মীদের জন্য মিডিয়া সেন্টার

বিগত বছরেরমত এবারও মেলায় রাখা হয়েছে মিডিয়া সেন্টার। এখানে বসে সংবাদকর্মীরা ইচ্ছেমতো বিভিন্ন সংবাদ সংশ্লিষ্ট পত্রিকায় কিংবা অনলাইনে পাঠাতে পারবেন। এখানে ইন্টারনেট সুবিধাসহ ল্যাপটপ কম্পিউটারে সংবাদ লেখা ও পাঠানোর ব্যবস্থা রয়েছে। এছাড়া ফ্যাক্সের ব্যবস্থা থাকার কথা থাকলেও এখনো তা দেওয়া হয়নি। মিডিয়া সেন্টারে সংবাদকর্মীদের জন্য রয়েছে দুটি ল্যাপটপ সুবিধা। সে অনুযায়ী সংবাদকর্মীর সংখ্যা বেশি হওয়ায় এখানেও ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।

০৬/০২/২০১১

দিদারুল ইকবাল

পরিচালক

সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব

বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২,

মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ।

ই-মেইল: didaruliqbal@gmail.com

ওয়েবসাইট: www.cri-sarc.blogspot.com

Sunday, February 6, 2011

বইমেলা চত্বর জুড়ে অবস্থান করছেন বিখ্যাত ব্যক্তিরা

একুশে গ্রন্থমেলা-২০১১:

বইমেলা চত্বর জুড়ে অবস্থান করছেন বিখ্যাত ব্যক্তিরা

সিআরআই স্টলে আমরা প্রতিদিন ছুটে আসি

প্রাণের টানে, ভালোবাসার কারনে


একুশে বইমেলা জুড়ে অবস্থান করছেন বিখ্যাত ব্যক্তিরা। গতবারেরমত এবারও ১৩ জন বিখ্যাত ব্যাক্তির নামে নামকরণ করা হয়েছে মেলার প্রতিটি চত্বর। গত বছর ভাষা শহীদদের নামে নামকরণ করা হলেও এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছে বাংলা ভাষা ও সাহিত্যে অবদানকারীদের নাম। মোট ১৩ জন মহান ব্যক্তিকে নিয়ে মেলার ১৩টি চত্বর সাজানো হয়েছে। প্রতিটি চত্বরের প্রবেশ মুখে তাদের নাম ও ছবি দিয়ে একটি স্তম্ভ তৈরী করা হয়েছে। যাদের নামে মেলা চত্বর করা হয়েছে তারা হলেন, শহীদ বরকত, শহীদ রফিক, শহীদ শফিউর, শহীদ সালাম, শহীদ জব্বার, ধীরেন্দ্রনাথ দত্ত, ড.মুহম্মদ শহীদুল্লাহ, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বেগম রোকেয়া, আবদুল করিম সাহিত্যবিশারদ, সোমেন চন্দ ও সুফিয়া কামাল। এসব চত্বর সম্পর্কে বাংলা একাডেমির কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন প্রজন্মের কাছে














তাদের পরিচিত করার জন্যই প্রত্যেক বছর এসব মহান মানুষের নামে প্রতিটি চত্বরের নমকরণ করা হয়। বাংলা ভাষার আজকের যে প্রসার তার পেছনে এইসব মানুষের ঋণ অনেক। একাডেমি সূত্রে জানা যায়, বিখ্যাত ব্যক্তিদের নামে নামকরণের ব্যাপারটি সামনের মেলাতেও অব্যাহত থাকবে। এসব নামের পাশে সামনে হয়তো আরও নাম সংযোজন করা হতে পারে।

উল্লেখ্য চীন আন্তর্জাতিক বেতারের সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রু আন্তর্জাতিক মিডিয়া স্টলটি রয়েছে সোমেন চন্দ চত্বরে। সিআরআই এর শ্রোতাবন্ধুরাও মেলায় এসে আমাদেরমত এসব বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাবেন। বইমেলায় সিআরআই এর স্টল থাকায় আমরা প্রতিদিন ছুটে আসি প্রাণের টানে, ভালোবাসার কারনে।

০৫/০২/২০১১

দিদারুল ইকবাল

পরিচালক

সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব

বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২,

মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ।

ই-মেইল: didaruliqbal@gmail.com

ওয়েবসাইট: www.cri-sarc.blogspot.com

CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award