Wednesday, May 25, 2011

সিআরআই ওয়েবসাইট এ প্রকাশিত: দেশ টিভি'তে চীনা ভাষা শিক্ষার অনুষ্ঠান ২৫ মে থেকে

সিআরআই ওয়েবসাইট এ প্রকাশিত:

দেশ টিভি'তে চীনা ভাষা শিক্ষার অনুষ্ঠান ২৫ মে থেকে


Wednesday may 25th 2011
Web bengali.cri.cn
দেশ টিভি'তে চীনা ভাষা শিক্ষার অনুষ্ঠান ২৫ মে থেকে

2011-05-25 21:10:03 cri

২৫ মে থেকে পরবর্তী ২০ দিন (শুক্র ও শনিবার ছাড়া) প্রতিদিন বিকেল ৪টা ৩০ মিনিটে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল 'দেশ টিভি'তে সরাসরি সম্প্রচারিত হবে চীনা ভাষা শিক্ষার ক্লাস "মাতৃভাষায় চীনা ভাষা শিখুন"। ক্লাসটি পরিচালনা করবেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের প্রতিনিধি ও সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের চীনা পরিচালক ইয়াং ওয়েই মিং স্বর্ণা এবং চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের সাবেক বিদেশি ভাষা বিশেষজ্ঞ ও কনফুসিয়াস ক্লাসরুমের শিক্ষক মহিউদ্দিন তাহের।

এ অনুষ্ঠানে দর্শকদের টেলিফোনে অংশগ্রহণের সুযোগ থাকছে। ইচ্ছে করলে চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতাবন্ধুরাও টেলিফোনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিয়ে চীনা ভাষা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন রাখতে পারেন। টেলিফোন নম্বরটি অনুষ্ঠান চলাকালীন জানিয়ে দেওয়া হবে। বাংলাদেশে কোনো টেলিভিশন চ্যানেলে চীনা ভাষা শিক্ষা সংক্রান্ত এটিই প্রথম অনুষ্ঠান।

চীন আন্তর্জাতিক বেতারের সকল শ্রোতাবন্ধুদের অনুষ্ঠানটি দেখার এবং টেলিফোনে অংশগ্রহনের আমন্ত্রন জানানো যাচ্ছে। অনুষ্ঠানটি দেখে আপনার কাছে কেমন লেগেছে তা জানিয়ে সুচিন্তিত মতামত লিখে চীন আন্তর্জাতিক বেতারে জানানোরও অনুরোধ থাকলো।

---দিদারুল ইকবাল

মনিটর, চীন আন্তর্জাতিক বেতার, ঢাকা, বাংলাদেশ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040

Wednesday, May 18, 2011

সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ

সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের

শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ


১৮ মে বুধবার বেশ আনন্দঘন পরিবেশে ঢাকার উত্তরায় সান্তামারিয়াম ক্রিয়েটিভ ডেস্টিনেশনে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম প্রথম বারেরমত আয়োজন করে চীনা ভাষা শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠান। বাংলাদেশ বিমান বাহিনীর একঝাঁক তরুণ চীনা ভাষা শিক্ষার্থীদের মধ্যে এই সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ চীনা দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত চাং সিয়েন-ই।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আপনারা আজকে অনুষ্ঠানে বিভিন্ন উপস্থাপনা ও অভিনয়ের মাধ্যমে যা কিছু করে দেখিয়েছেন যে ভাষায় তা সম্পর্ণ চীনা ভাষা। আপনাদের উপস্থাপনায় ব্যবহিত চীনা ভাষা গুলি আমি ভালো ভাবে বুঝতে পেরেছি এবং এগুলিই হচ্ছে চীনা ভাষা। আজকে এই অনুষ্ঠানে এসে চীনা ভাষা ও সংস্কৃতি চর্চার উপর আপনাদের আগ্রহ ও দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়েছি। অনুষ্ঠানে তিনি চীনা ভাষার বাঙালী শিক্ষক ও চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের এর উচ্চ প্রশংসা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, মহিউদ্দিন তাহের হচ্ছেন এমন একজন বাংলাদেশী চীনা বন্ধু যিনি কোন ভাষা শিক্ষার প্রতিষ্ঠান বা ইন্সটিটিউট থেকে চীনা ভাষা শিক্ষা গ্রহণ করেননি, তিনি নিজে নিজেই ব্যক্তিগত আগ্রহ ও অধ্যবসায়ের মাধ্যমে চীনা ভাষা শিখেছেন। এবং আমার জানামতে মহিউদ্দিন তাহের হচ্ছেন এমন একজন বাঙালী যিনি চীনা ভাষাকে নিজের মার্তৃভাষা বাংলার মত ব্যবহার করতে পারেন। আপনারাও ইচ্ছে করলে এবং আগ্রহ ও অধ্যবসায় থাকলে একসময় চীনা ভাষাকে নিজের মার্তৃভাষা বাংলারমত ব্যবহার করতে পারবেন। বক্তব্যের শেষে রাষ্ট্রদূত সিআরআই-এসএমএফ এর যৌথ উদ্যোগে চীনা ভাষা শিক্ষার কোর্সটি সুন্দর ভাবে চালিয়ে নেওয়ার জন্য সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম-এর চীনা পরিচালক ইয়াং ওয়েইমিং স্বর্ণাসহ সান্ত-মারিয়াম ফাউন্ডেশনকে অভিনন্দন জানান।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি চীনা রাষ্ট্রদূত চাং সিয়েন-ই চীনা ভাষার ৩ মাসের (জানুয়ারি-এপ্রিল’২০১১) প্রশিক্ষণ অর্থাৎ প্রথম লেভেল সম্পন্নকারী বাংলাদেশ বিমান বাহিনীর ২০জন শিক্ষার্থীর মধ্যে সনদপত্রসহ ব্যবহারিক ইংরেজী ও চীনা ভাষার অভিধান বিতরণ করেন। তিনি চীনাভাষা শিক্ষার্থীদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম-এর চীনা পরিচালক ইয়াং ওয়েইমিং স্বর্ণা, সান্তা-মারিয়াম ক্রিয়েটিভ এন্ড টেকনোলজী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড.শামসুল হক, বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিভাগের প্রধান গ্রুপ ক্যাপটেন ওয়াসিক ইকবাল খান মজলিস এবং মো:আল-আমিন তালুকদার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সান্তা-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ইনামুল কবির শান্ত, চীনা দূতাবাসের ডিফেনস অ্যাটাশেই লি ছং লিন, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম-এর বাংলাদেশী পরিচালক ড.শেখ মইনউদ্দিন আহমেদ, সিনহুয়া বার্তা সংস্থার প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ বিমান বাহিনীর কর্মীবৃন্দ এবং সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম-এর শিক্ষার্থীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সনদপত্র বিতরনের পূর্বে বাংলাদেশ বিমান বাহিনীর চীনা ভাষার শিক্ষার্থীরা একাধিক দলে ভাগ হয়ে পর্যায়ক্রমে ‘চীনা ভাষা’য় নিজেদের মধ্যে কথোপকথন, পরিচয়, ইমিগ্রেশন, প্রশ্নোত্তর, বন্ধুর সাথে আলাপন, সম্ভাশন, সময় জানা, চাকরী ক্ষেত্রে কথোপকথন, পারিবারিক আলোচনা ইত্যাদি কিভাবে করতে হয় তা অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন। এছাড়া তারা চীনা ভাষায় দলীয় গানও পরিবেশন করে দেখান। যা উপস্থিত দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম-এর শিক্ষক ও চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের।

দিদারুল ইকবাল

মনিটর

চীন আন্তর্জাতিক বেতার

ঢাকা, বাংলাদেশ।

CRI-SMF Confucius Classroom: Certificate Awarding Ceremony for Bangladesh Air Force Personnel
























Tuesday, May 3, 2011

দেশ টিভি’তে চীনা ভাষা শিক্ষার ক্লাস “মাতৃভাষায় চীনা ভাষা শিখুন”

দেশ টিভি’তে চীনা ভাষা শিক্ষার ক্লাস

“মাতৃভাষায় চীনা ভাষা শিখুন”

আগামী ২৫ মে ২০১১ থেকে টানা ২০ দিন (শুক্র-শনিবার ছাড়া) প্রতিদিন বিকেল ৪ টা ৩০ মিনিটে বাংলাদেশের বেসরকারী টেলিভিশন চ্যানেল ‘দেশ টিভি’তে সরাসরি প্রচারিত হবে চীনা ভাষা শিক্ষার ক্লাস “মাতৃভাষায় চীনা ভাষা শিখুন”। ক্লাসটি পরিচালনা করবেন চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের প্রতিনিধি ও সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের চীনা পরিচালক মিস ইয়াং ওয়েই মিং স্বর্ণা এবং চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ ও কনফুসিয়াস ক্লাসরুমের শিক্ষক মহিউদ্দিন তাহের।

দেশ টিভি’তে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানটিতে দর্শকদের টেলিফোনে অংশগ্রহনের সুযোগ থাকছে। ইচ্ছে করলে চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতাবন্ধুরাও টেলিফোনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিয়ে চীনা ভাষা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন রাখতে পারেন। টেলিফোন নাম্বারটি দর্শকদের অনুষ্ঠান চলাকালীন সময়ে জানিয়ে দেওয়া হবে। তাহলে বন্ধুরা এখন থেকেই আপনার প্রশ্ন গুলি তৈরী করে রাখুন এবং অনুষ্ঠান চলাকালীন সময়ে ইয়াং ওয়েই মিং স্বর্ণা ও মহিউদ্দিন তাহেরকে আপনার প্রশ্ন করুন। বাংলাদেশে কোন টেলিভিশন চ্যানেলে চীনা ভাষা শিক্ষা সংক্রান্ত এটি প্রথম ক্লাস। চীন আন্তর্জাতিক বেতারের সকল শ্রোতাবন্ধুদের অনুষ্ঠানটি দেখার এবং টেলিফোনে অংশগ্রহনের আমন্ত্রন জানানো যাচ্ছে। অনুষ্ঠানটি দেখে আপনার কাছে কেমন লেগেছে তা জানিয়ে সুচিন্তিত মতামত লিখে চীন আন্তর্জাতিক বেতারে জানানোরও অনুরোধ থাকলো। আশা করছি শ্রোতা বন্ধুরা এবার দেশ টিভি’র মাধ্যমে চীনা ভাষা শিক্ষার সুযোগ পাবেন।

দিদারুল ইকবাল

মনিটর

চীন আন্তর্জাতিক বেতার

ঢাকা, বাংলাদেশ।

দেশ টিভি’তে চীনে রবীন্দ্র সাহিত্য বিষয়ক বিশেষ অনুষ্ঠন (150th birth anniversary celebrations of the Nobel Laureate Rabindranath Tagore)


দেশ টিভি’তে চীনে রবীন্দ্র সাহিত্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান

আগামী ৮ মে ২০১১ রবিবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে বাংলাদেশের বেসরকারী টেলিভিশন চ্যানেল ‘দেশ টিভি’তে প্রচারিত হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে “চীনে রবীন্দ্র সাহিত্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান”। অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন, চীনে রবীন্দ্র রচনাবলী অনুবাদক কমিটির প্রধান, পেইচিং বিদেশী ভাষা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া গবেষণা কেন্দ্রের পরিচালক ও শান্তিনিকেতন থেকে রবীন্দ্র পুরস্কারসহ সাহিত্যে ডক্টরেট ডিগ্রী পাওয়া প্রফেসর তোং ইয়ৌ ছেন এবং চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের প্রতিনিধি ও সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের চীনা পরিচালক মিস ইয়াং ওয়েই মিং স্বর্ণা। অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন, চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের।

দেশ টিভি’তে অনুষ্ঠানটি দেখার জন্য চীন আন্তর্জাতিক বেতারের সকল শ্রোতাবন্ধুদের বিশেষ আমন্ত্রন জানানো যাচ্ছে। অনুষ্ঠানটি দেখে আপনার কাছে কেমন লেগেছে তা জানিয়ে সুচিন্তিত মতামত লিখে চীন আন্তর্জাতিক বেতারে জানানোরও অনুরোধ থাকলো। আশা করছি শ্রোতা বন্ধুরা অনুষ্ঠানটি উপভোগ করবেন।

দিদারুল ইকবাল

মনিটর

চীন আন্তর্জাতিক বেতার

ঢাকা, বাংলাদেশ।











Sunday, May 1, 2011

May Day-2011 _ আজ পহেলা মে, মহান মে দিবস




আজ পহেলা মে, মহান মে দিবস। শ্রমিকদের অধিকার আদায়ের দিবস। সব বঞ্চনা, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে শ্রমিকদের সংগ্রাম আর অধিকার আদায়ের রক্তাক্ত স্মৃতিবিজড়িত গৌরবময় দিন আজ। মাঠে-ঘাটে, কল-কারখানায় খেটে খাওয়া মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। শ্রমজীবী মানুষের আন্তর্জাতিক সংহতি প্রকাশের দিন। নির্যাতন, বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালের এই দিনে শ্রমের সময়সীমা ৮ ঘণ্টা করাসহ বিভিন্ন দাবিতে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট চত্বরে শ্রমিকরা লাগাতার আন্দোলন শুরু করে। শহরের তিন লক্ষাধিক শ্রমিক কাজ বন্ধ রাখে। এক লাখ ৮৫ হাজার নির্মাণ শ্রমিকের সঙ্গে আরও অসংখ্য বিক্ষুব্ধ শ্রমিক লাল ঝাণ্ডা হাতে নেমে আসে পথে। সৃষ্টি করে এক অমর উপাখ্যান। শ্রমিকরা তাদের এ দাবী কার্যকর করার জন্য সময় বেঁধে দেয় ১৮৮৬ সালের ১লা মে। কিন্তু কারখানা মালিকগণ এ দাবী মেনে নেয় না। ১ মে শুরু হওয়া এ শ্রমিক আন্দোলন অব্যাহত ছিল আরও কয়েকদিন। অব্যাহত থাকে ধর্মঘটও। ৩ মে একটি ফসল কাটার কারখানার সামনে শ্রমিক সভায় পুলিশের নির্বিচার গুলিতে প্রাণ হারায় ৬ জন শ্রমিক। এ হত্যার প্রতিবাদে ৪ঠা মে সন্ধ্যাবেলা হালকা বৃষ্টির মধ্যে শিকাগোর হে-মার্কেট এলাকায় শ্রমিকগণ মিছিলের উদ্দেশ্যে জড়ো হন। তখন আগস্ট স্পীজ নামে এক নেতা জড়ো হওয়া শ্রমিকদের উদ্দেশ্যে কিছু কথা বলছিলেন। হঠাৎ দূরে দাড়ানো পুলিশ দলের কাছে এক বোমার বিস্ফোরন ঘটে, এতে এক পুলিশ নিহত হয়। পুলিশবাহিনী তৎক্ষনাত আন্দোলনরত শ্রমিকদের উপর অতর্কিতে হামলা শুরু করে। পুলিশের বর্বরোচিত হামলা ও নির্বিচার গুলিবর্ষণে আরও ৪ জন শ্রমিক শহীদ হন। পুলিশ হত্যা মামলায় আগস্ট স্পীজ সহ আটজনকে অভিযুক্ত করা হয়। এর প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। দেশে দেশে গড়ে ওঠে মেহনতি জনতার ঐক্য। ১৮৮৭ সালের ১১ই নভেম্বর এক প্রহসনমূলক বিচারের পর উন্মুক্ত স্থানে ৬ জনের ফাঁসি কার্যকর করা হয়। লুইস লিং নামে একজন একদিন পূর্বেই কারাভ্যন্তরে আত্মহত্যা করেন, অন্যএকজনের পনের বছরের কারাদন্ড হয়। ফাঁসির মঞ্চে আরোহনের পূর্বে আগস্ট স্পীজ বলেছিলেন, “আজ আমাদের এই নি:শব্দতা, তোমাদের আওয়াজ অপেক্ষা অধিক শক্তিশালী হবে”। ২৬শে জুন, ১৮৯৩ ইলিনয়ের গভর্ণর অভিযুক্ত আটজনকেই নিরপরাধ বলে ঘোষণা দেন, এবং রায়টের হুকুম প্রদানকারী পুলিশের কমান্ডারকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়। আর অজ্ঞাত সেই বোমা বিস্ফোরণকারীর পরিচয় কখনোই প্রকাশ পায়নি। অবশেষে শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয়েছিল যুক্তরাষ্ট্র সরকার। ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা দিনটিকে স্বীকৃতি দিয়ে ওই ঘটনার স্মারক হিসেবে ১ মেকে ঘোষণা দেওয়া হয় “আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস” হিসেবে। ১৮৯০ সাল থেকে প্রতি বছর দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে পালিত হতে শুরু করে 'মে দিবস' নামে কিন্তু যুক্তরাষ্ট্র এবং কানাডায় এই দিনটি পালিত হয় না। ১৮৮৬ সালের শ্রমিকের বুকের রক্তে লেখা সে ইতিহাসের পথ ধরেই নতুন করে আজ উজ্জীবিত হবে শ্রমজীবী মানুষ।

আমরা আমাদের সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে মেহনতি মানুষের অধিকার আদায়ের রুপকার মহান নায়ক আগস্ট স্পীজ সহ অন্য যাদের ফাঁসি দেওয়া হয়েছে এবং যারা আন্দোলনের সময় শহীদ হয়েছেন আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।

http://sarc97.blogspot.com/2011/05/may-day-2011.html

CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award