Saturday, October 10, 2009

মহা আরম্বরে সি.আর.আই-সার্ক এর ওয়েবসাইট উদ্বোধন

মহা আড়ম্বরে সি.আর.আই-সার্ক এর ওয়েবসাইট উদ্বোধন
সি.আর.আই হলো বিশ্বের একমাত্র বিদেশী বেতার কেন্দ্র যেখানে
বিদেশীরা বাংলা ভাষা শিখে বাংলায় অনুষ্ঠান করে থাকে
-জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ


গাজীপুর প্রতিনিধি ।। চীন গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব তার সি.আর.আই-সার্ক ওয়েবসাইট উদ্বোধন এবং বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে সি.আর.আই বাংলা বিভাগে বিভিন্ন ভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বর্তমান ও সাবেক কর্মকর্তাদের সংবর্ধনা প্রদানের জন্য এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
ঢাকার কাকরাইলে অবস্থিত বাংলাদেশ স্কাইটস জাতীয় সদর দফতরে ৯ অক্টোবর-০৯ বিকেল ৫টায় মহা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সি.আর.আই-সার্ক ওয়েবসাইট উদ্বোধন এবং সি.আর.আই বাংলা বিভাগের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সি.আর.আই বাংলা বিভাগের বিদেশী ভাষা বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন, সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের, বাংলা বিভাগের সাবেক কর্মী রাশিদা আক্তার প্রমূখ।
মঞ্চে অতিথিদের আসন গ্রহণ শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব এর ঢাকা শাখার সমন্বয়কারী তাছলিমা আক্তার লিমা, এছাড়া বিশেষ অতিথি সি.আর.আই বাংলা বিভাগের বিদেশী ভাষা বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিনকে ঐশি, সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহেরকে কুষ্টিয়ার রওশন আরা লাবণী এবং বাংলা বিভাগের সাবেক কর্মী রাশিদা আক্তারকে মাগুরার শ্রোতা মিঠুন বিশ্বাস ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান। এরপর অতিথিদের ব্যাজ পরানো হয়। ময়মনসিংহের শ্রোতা লুৎফর রহমান সরকার, ঢাকার মাহাবুব আলম, ঝিনাইদহের এম. আলম, সি.আর.আই-সার্ক ঢাকা কলেজ শাখার সমন্বয়কারী কবীর খান এবং কুষ্টিয়ার সোহেল রানা হূদয় যথাক্রমে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অনুষ্ঠানের সভাপতিকে সি.আর.আই ব্যাজ পরিয়ে দেন।

সি.আর.আই-সার্ক এর ওয়েবসাইট www.cri-sarc.blogspot.com উদ্বোধন করছেন প্রধান অতিথি জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, বিশেষ অতিথি সি.আর.আই বাংলা বিভাগের বিদেশী ভাষা বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন, সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের। পাশে সি.আর.আই-সার্ক এর পরিচালক দিদারুল ইকবালকে দেখা যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্য রাখছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ।

অনুষ্ঠানের শুরুতে স্বগত বক্তব্যে সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব এর পরিচালক দিদারুল ইকবাল আগত অতিথি এবং শ্রোতাবন্ধুদের চীন গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানান। এরপর তিনি অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি সি.আর.আই বাংলা বিভাগের অনুষ্ঠানের প্রসারে এবং শ্রোতা সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর ভবিষ্যতেও সর্ম্পৃক্ততার কথা পূনর্ব্যাক্ত করেন। স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর ওয়েবসাইট (www.cri-sarc.blogspot.com) উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কোন্নয়ের প্রতি গুরুত্ব আরোপ করেন। জনাব শওকত মাহমুদ বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কোন্নয়ে সি.আর.আই বাংলা বিভাগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “সি.আর.আই বাংলা বিভাগ হলো বিশ্বের একমাত্র বিদেশী বেতার কেন্দ্র যেখানে বিদেশীরা বাংলা ভাষা শিখে বাংলায় অনুষ্ঠান করে থাকেন”। তিনি সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর সাফল্য কামনা করেন।


স্বাগত বক্তব্য রাখছেন সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর পরিচালক দিদারুল ইকবাল।



বিশেষ অতিথির বক্তব্য রাখছেন চীন আন্তর্জাতিক বেতার (সি.আর.আই) বাংলা বিভাগের বিদেশী ভাষা বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন।



বিশেষ অতিথির বক্তব্য রাখছেন চীন আন্তর্জাতিক বেতার (সি.আর.আই) বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের।


বিশেষ অতিথির বক্তব্য রাখছেন চীন আন্তর্জাতিক বেতার (সি.আর.আই) বাংলা বিভাগের সাবেক কর্মী রাশিদা আক্তার।

অনুষ্ঠানের বিশেষ অতিথি সি.আর.আই বাংলা বিভাগের বিদেশী ভাষা বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন আশা প্রকাশ করেন, “সি.আর.আই বাংলা বিভাগের শ্রোতারা শুদ্ধ উচ্চারনে প্রমিত বাংলায় কথা বলবেন, পরিস্কার পরিচ্ছন্ন থাকবেন এবং সি.আর.আই এর প্রত্যেক শ্রোতাবন্ধুরা তাদের সবার বাড়ীতে অন্তত পাতাবাহার গাছ লাগাবেন”। বিশেষ অতিথি সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের সি.আর.আই বাংলা বিভাগে তার দীর্ঘ সাড়ে নয় বছরের কর্ম অভিজ্ঞতার কিছু স্মৃতি তুলে ধরেন। তিনি সি.আর.আই বাংলা বিভাগের শ্রোতাবৃদ্ধিতে সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব এর ভূয়সী প্রশংসা করেন।বিশেষ অতিথি সি.আর.আই বাংলা বিভাগের সাবেক কর্মী রাশিদা আক্তার এরকম শ্রোতাসর্ম্পৃক্ত অনুষ্ঠানে আমন্ত্রন জানানোর জন্য সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব এর পরিচালক দিদারুল ইকবালকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কোন্নয়ে সি.আর.আই বাংলা বিভাগে বিভিন্ন ভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর পক্ষ থেকে সি.আর.আই বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কোয়াং য়ূএ-কে সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ এর কাছ থেকে মাদাম ইউ’র পক্ষে সি.আর.আই বাংলা বিভাগের বিদেশী ভাষা বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন সন্মাননা ক্রেস্ট গ্রহন করছেন।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ এর কাছ থেকে বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কোন্নয়ে সি.আর.আই বাংলা বিভাগে বিভিন্ন ভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সি.আর.আই-সার্ক এর সন্মাননা ক্রেস্ট গ্রহন করছেন সি.আর.আই বাংলা বিভাগের বিদেশী ভাষা বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ এর কাছ থেকে বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কোন্নয়ে সি.আর.আই বাংলা বিভাগে বিভিন্ন ভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সি.আর.আই-সার্ক এর সন্মাননা ক্রেস্ট গ্রহন করছেন সি.আর.আই বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ এর কাছ থেকে বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কোন্নয়ে সি.আর.আই বাংলা বিভাগে বিভিন্ন ভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সি.আর.আই-সার্ক এর সন্মাননা ক্রেস্ট গ্রহন করছেন সি.আর.আই বাংলা বিভাগের সাবেক কর্মী রাশিদা আক্তার।

অনুষ্ঠানের শেষ পর্বে বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কোন্নয়ে সি.আর.আই বাংলা বিভাগে বিভিন্ন ভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর পক্ষ থেকে সি.আর.আই বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কোয়াং য়ূএ, সি.আর.আই বাংলা বিভাগের বিদেশী ভাষা বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন, সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের এবং বাংলা বিভাগের সাবেক কর্মী রাশিদা আক্তারকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ সংবর্ধনাপ্রাপ্ত অতিথিদের সন্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন। সি.আর.আই বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কোয়াং য়ূএ-এর পক্ষে সি.আর.আই বাংলা বিভাগের বিদেশী ভাষা বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন সন্মাননা ক্রেস্ট গ্রহন করেন। সংবর্ধনা স্মারক প্রদান শেষে অতিথি এবং শ্রোতাবন্ধুদের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে শ্রোতাদের মধ্যে উপস্থিত ছিলেন, সার্ক ঢাকা শাখার রফিকুল ইসলাম, সন্দ্বীপ (চট্ট:) শাখার মুছলিমা বেগম, ঢাকা কলেজ শাখার রফিকুল ইসলাম, অনিক খান, টাঙ্গাইলের মাকসুদুল আলম খান, ঢাকার মিজানুর রহমান, কুমিল্লার আলী হাজারী, দিনাজপুরের গোলাম রসুল প্রমূখ। পুরু অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর গাজীপুর শাখার সমন্বয়কারী মো: শহীদুল কায়সার লিমন।





































































Friday, October 9, 2009

Welcome to CRI- South Asia Radio Club (CRI-SARC)

Welcome To

CRI- South Asia Radio Club (CRI-SARC)


http://www.cri-sarc.blogspot.com/


Opening Website of CRI- South Asia Radio Club (CRI-SARC)

Opening Website of

CRI- South Asia Radio Club (CRI-SARC)
[A Listeners Club of China Radio International (CRI)]

Date & Place: 9th October'2009, Bangladesh Scouts, National Headquarters, Dhaka.

Chief Guest:
  • Shawkat Mahmud, President- National Press Club, Bangladesh.
Special Guest:
  • A.B.M Salahuddin, Foreign Expert- China Radio International, Bangla Service.
  • Mohiuddin Taher, Ex. Foreign Expert- China Radio International, Bangla Service.
  • Rashida Akhter, Ex. Programmer- China Radio International, Bangla Service.

Organized by:

CRI- South Asia Radio Club (CRI-SARC)
সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক)

সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব এর ওয়েবসাইট উদ্বোধন আগামীকাল ৯ অক্টোবর-২০০৯

সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব এর
ওয়েবসাইট উদ্বোধন আগামীকাল ৯ অক্টোবর-২০০৯

বাংলাদেশে চীন আন্তর্জাতিক বেতারের অন্যতম একটি শ্রোতা সংগঠন সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক)। ১৯৯৭ সালের ১লা অক্টোবর চট্টগ্রামের ডিএক্সার দিদারুল ইকবাল কর্তৃক প্রতিষ্ঠিত এই শ্রোতা ক্লাবটি চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতা সংখ্যা বৃদ্ধির লক্ষে বিভিন্ন প্রচারনা মূলক কার্যক্রম, স্কুল কলেজে শ্রোতা জরিপ, প্রদর্শনীর আয়োজন, শ্রোতা সম্মেলন আয়োজন, শ্রোতা তথা স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা পরিচালনা করে আসছে।

সম্প্রতি সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) তার সাংগঠনিক কার্যক্রমের প্রচারনা আরো বিস্তৃত করতে ২০০৯ সালের জুলাই মাসে
www.cri-sarc.blogspot.com নামের এই ওয়েবসাইট ঠিকানা চালু করেছে।

আগামীকাল ৯ অক্টোবর ২০০৯ বিকেল ৫টায় ঢাকা বাংলাদেশ স্কাউটস এর জাতীয় প্রধান কার্যালয় মিলনায়তনে ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

বিশিষ্ট সাংবাদিক এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর
www.cri-sarc.blogspot.com এই ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের বিদেশী ভাষা বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন, সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের এবং রাশিদা আক্তার। এছাড়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বেশ কিছু শ্রোতা এসময় উপস্থিত থাকবেন।

ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর পক্ষ থেকে চীন আন্তর্জাতিক বেতারের মাধ্যমে বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কোয়াং য়ুএ, বিদেশী বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন, সাবেক বিদেশী বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের এবং রাশিদা আক্তারকে সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ সংবর্ধিত ব্যক্তিতের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করবেন।


তাছলিমা আক্তার লিমা
সমন্বয়কারী (ঢাকা শাখা)
সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক)
বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২,মিরপুর, ঢাকা- ১২১৬।

Thursday, October 8, 2009

Opening Website of CRI- South Asia Radio Club (CRI-SARC)

Opening Website of
CRI- South Asia Radio Club (CRI-SARC)
[A Listeners Club of China Radio International (CRI)]

http://www.cri-sarc.blogspot.com/


Date: 9th October'2009

Place: Bangladesh Scouts, National Headquarters, Dhaka.


Organized by:
CRI- South Asia Radio Club (CRI-SARC)
সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক)

Tuesday, October 6, 2009

সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর ওয়েবসাইট উদ্বোধন আগামী ৯ অক্টোবর-২০০৯

সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর
ওয়েবসাইট উদ্বোধন আগামী ৯ অক্টোবর-২০০৯


বাংলাদেশে চীন আন্তর্জাতিক বেতারের অন্যতম একটি শ্রোতা সংগঠন সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক)। ১৯৯৭ সালের ১লা অক্টোবর চট্টগ্রামের ডিএক্সার দিদারুল ইকবাল এর নেত্রীত্বে এবং এম.ফোরকান এর সহযোগিতায় সিগন্যাল ইন্সপেক্টর অফিস, সিগন্যাল কেবিন, বাংলাদেশ রেলওয়ে, চট্ট্রগ্রাম- এ গঠণ করা হয় এই শ্রোতা ক্লাবটি। তৎকালীন ওয়ার্ল্ড রেডিও ডিএক্স-লিসনার্স ক্লাব, চট্টগ্রাম নাম দিয়ে সংগঠনটির আত্ন প্রকাশ ঘটলেও পরবর্তিতে ওয়ার্ল্ড রেডিও ডিএক্স-লিসনার্স ক্লাব বাংলাদেশ এবং গত ১৮ ফেব্রুয়ারী-২০০৮ সাল সংগঠনের সাংবিধানিক ধারা মেনে একটি শ্রোতা জরিপ পরিচালনার মধ্য দিয়ে আবারো নতুন নামে নামকরণ করা হয় যা এখন সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) নামে আপনাদের কাছে পরিচিত। প্রতিষ্ঠা লগ্ন থেকে সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতা সংখ্যা বৃদ্ধির লক্ষে বিভিন্ন প্রচারনা মূলক কার্যক্রম, স্কুল কলেজে শ্রোতা জরিপ, প্রদর্শনীর আয়োজন, শ্রোতা সম্মেলন আয়োজন, শ্রোতা তথা স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা পরিচালনা করে আসছে।

সম্প্রতি সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) তার সাংগঠনিক কার্যক্রমের প্রচারনা আরো বিস্তৃত করতে ২০০৯ সালের জুলাই মাসে ওয়েবসাইট ঠিকানা চালু করেছে। ঠিকানা- www.cri-sarc.blogspot.com । সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর এই ওয়েবসাইট ঠিকানাটি আনুষ্ঠানিক ভাবে চালু করার জন্য একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ৯ অক্টোবর ২০০৯ বিকেল ৫টায় ঢাকা বাংলাদেশ স্কাউটস এর জাতীয় প্রধান কার্যালয় মিলনায়তনে চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের বিদেশী বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর www.cri-sarc.blogspot.com এই ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের সাবেক বিদেশী বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের এবং রাশিদা আক্তার। এছাড়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বেশ কিছু শ্রোতা এসময় উপস্থিত থাকবেন।

ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর পক্ষ থেকে চীন আন্তর্জাতিক বেতারের মাধ্যমে বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কোয়াং য়ুএ, বিদেশী বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন, সাবেক বিদেশী বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের এবং রাশিদা আক্তারকে সংবর্ধনা দেওয়া হবে।

তাছলিমা আক্তার লিমা
সমন্বয়কারী (ঢাকা শাখা)
সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক)
বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২,মিরপুর, ঢাকা- ১২১৬।

Friday, October 2, 2009

চীনের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল কুচকাওয়াজ ও জনসাধারণের শোভাযাত্রা

চীনের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
বিশাল কুচকাওয়াজ ও জনসাধারণের শোভাযাত্রা

থান ইয়াও খা: চীনের জনগণের জন্য ১লা অক্টোবর একটি অবিস্মরণীয় দিন । ১৯৪৯ সালের ১লা অক্টোবর চীনের প্রয়াত শীর্ষনেতা মাও সে তুং পেইচিংয়ের থিয়ান আন মেন মহাচত্বরে নয়া চীনের জন্মের কথা ঘোষণা করেন । ৬০ বছর পর এ দিন থিয়ান আন মেন মহাচত্বরে এ মহান দিবস উপলক্ষে বিশাল কুচকাওয়াজ ও জনসাধারণের শোভাযাত্রা আয়োজন করা হয় । পেইচিং সময় ১লা অক্টোবর সকাল ১০টায় থিয়ান আন মেন মহাচত্বরে নয়া চীনের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রতীক ৬০টি তোপ ধ্বনি করা হয় । নয়া চীনের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উদযাপনী তত্পরতার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় । কুচকাওয়াজ পরিদর্শনের জন্য চীনের প্রেসিডেন্ট হু চিন থাও চীনের নিজস্ব তৈরি লাল পাতা মার্কা গাড়ি যোগে থিয়ান আন মেন সিংহদ্বারের সামনের দিক থেকে রওনা হন । কুচকাওয়াজ পরিদর্শন শেষে চীনের গণ মুক্তি ফৌজের গার্ড অব অনার রক্ষায় ৫৬টি সৈন্যদল থিয়ান আন মেন মহাচত্বরের কেন্দ্রস্থলের মধ্যদিয়ে এগিয়ে যায় । এতে নয়া চীনের চতুর্দশ কুচকাওয়াজ শুরু হয় । যারা এ বারের কুচকাওয়াজে অংশ নিয়েছেন , তাদের মধ্যে ৫২ ধরনের সাজ-সরঞ্জাম দেখা গেছে। এ সব সাজ-সরঞ্জামের সব কিছু চীনের নিজস্ব তৈরি । এর মধ্যে ছিল পূর্বসতর্কতাজ্ঞাপক বিমান , নতুন যুদ্ধ যান , চালকবিহীন বিমান এবং উপগ্রহ ও টেলি-যোগাযোগসহ নানা রকম উন্নত মানের সরঞ্জাম । ১লা অক্টোবর থিয়ান আন মেন মহাচত্বরের জন্য যেমন একটি কুচকাওয়াজ ক্ষেত্র, তেমনি তাও একটি উত্সাহব্যঞ্জক জায়গা । ৬৬ মিনিট স্থায়ী কুচকাওয়াজ শেষে গার্ড অব অনার জনসাধারণের শোভযাত্রার সূচনা করেছে ।

লাল পতাকার প্রশংসা নামে সংগীতের সুরের তালে তালে ১৯৪৯জন তরুণ তরুণী চীনের জাতীয় পতাকা উর্ধ্বে তুলে ধরে শোভাযাত্রার প্রথম সারিতে এগুচ্ছে । রঙ্গিন ফিতা ও ফুলে সাজানো ৬০টি গাড়িসহ ১ লাখ জনসাধারণ থিয়ান আন মেন মহাচত্বরের কেন্দ্রস্থলের মধ্য দিয়ে এগিয়ে যায় । নানা নক্সা তৈরির জন্য মহাচত্বরে ৮০ হাজার কিশোর কিশোরীর পটভূমিতে থিয়ান আন মেন মহাচত্বরসহ মোটা ছাং আন রাস্তা আনন্দের সাগরে মুখরিত হয়ে উঠে । থিয়ান আন মেন মহাচত্বরের কুচকাওয়াজ ও জনসাধরণের শোভাযাত্রা হচ্ছে যেমন নয়া চীনের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তেমনি সব চীনের জনগণের জন্য একটি বিশাল উদযাপনী তত্পরতার কার্যক্রম । থিয়ান আন মেন মহাচত্বরে জাতীয় দিবস উপলক্ষে উদযাপনী তত্পরতা দেখা ছিল চীনা নাগরিকদের জন্য নিঃসন্দেহে একটি সুখের ব্যাপার । উদযাপনী অনুষ্ঠান দেখার জন্য থিয়ান আন মেন সিংহদ্বারের এক পাশের মঞ্চে উপস্থিত চীনের রাষ্ট্রীয় পরিষদের একজন কর্মকর্তা ওয়েই চিং সেন কুচকাওয়াজে প্রদর্শিত চীনের শক্তিশালী প্রতিরক্ষা শক্তির জন্য গৌরব বোধ করেছেন ।





নয়া চীনের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত উদযাপনী অনুষ্ঠানে তিনিও কুচকাওয়াজ দেখেছেন । তখনকার সময়ের তুলনায় চীনের সেনাবাহিনীর সাজ-সরঞ্জাম ও ব্যবস্থা অনেক উন্নত হয়েছে । এ থেকে বোঝা যায় , চীনের গণ মুক্তি ফৌজ শক্তিশালী , নির্ভরশীল। তারা দেশকে রক্ষা করতে সক্ষম । বিশ্ব শান্তি রক্ষার ব্যাপারেও তারা একটি নির্ভরযোগ্য শক্তি । এ দিন চীনের আরো বেশি জনসাধারণ টেলিভিশন , বেতার ও ওয়েবসাইটের মাধ্যমে থিয়ান আন মেন মহাচত্বরের উদযাপনী অনুষ্ঠান বিষয়ক সরাসরি সম্প্রচারের অনুষ্ঠান দেখেছেন বা শুনেছেন । পেইচিংয়ের একটি বিভাগীয় দোকানে পেইচিং নাগরিক লি তে ইয়্যু কুচকাওয়াজ ও শোভাযাত্রা দেখছেন । তিনি সংবাদদাতাকে বলেন , এবারের উদযাপনী অনুষ্ঠান চমত্কার হয়েছে । এটা বিপুলভাবে চীনের জনগণের উদ্দীপনা উদ্বুদ্ধ করেছে । কুচকাওয়াজে যে সব সাজ-সরঞ্জাম দেখা গেছে , তাতে চীনের সর্বাধুনিক ও হাইটেক প্রযুক্তি তুলে ধরা হয়েছে । এটা বিশ্বের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে । চীনের উদ্দীপনাও অনেক বেড়েছে । মাতৃভূমির সমৃদ্ধির জন্য বিদেশে বসবাসকারী স্বদেশীয় চীনারাও উদ্দীপ্ত হয়ে উঠেছেন । কানাডায় বসবাসকারী চীনা স্বদেশীয় ছেন উয়ান হুয়া নয়া চীনের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উদযাপনী তত্পরতায় অংশ নিয়েছিলেন । এবারের উদযাপনী অনুষ্ঠান দেখার জন্য তিনিও আমন্ত্রিত ।





নয়া চীনের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উদযাপনী অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য তিনি খুব আনন্দ ও গৌরব বোধ করেছেন । কারণ গত কয়েক বছরে মাতৃভূমির ব্যাপক উন্নতি হয়েছে । চীন আরো বেশি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন । তিনি বিশ্বাস করেন , বিশ্ব শান্তি ও পরিবেশ সুরক্ষা এবং বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারেও চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । ১৯৪৯ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত চীন বিশাল সাফল্য অর্জন করেছে । নয়া চীন প্রতিষ্ঠার প্রথম দিকে চীন একটি অনুন্নত কৃষিপ্রধান দেশ ছিল । তখন চীন একটি মোটরগাড়িও তৈরি করতে পারতো না । গত ৬০ বছরে বিকাশের মাধ্যমে চীন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক গোষ্ঠীতে পরিণত হয়েছে । চীনের সামরিক বিশেষজ্ঞ তেই স্যু বলেন , ১৯৪৯ সালে যারা কুচকাওয়াজে অংশ নেন , তারা এইমাত্র রণক্ষেত্র থেকে ফিরে এলেন ।





তারা কুচকাওয়াজের কোন আনুষ্ঠানিক নিয়মকানুনও জানতে না । অন্য দিকে তখনকার সব অস্ত্র চীনের নিজের তৈরি ছিল না , চীনের সামরিক কারখানায় শুধু রাইফেল তৈরি করা হতো । কুচকাওয়াজে প্রদর্শিত সব অস্ত্র রণক্ষেত্র থেকে উদ্ধার করা হতো । নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার প্রথম কয়েক বছরে চীনে প্রতি বছর কুচকাওয়াজ আয়োজন করা হয় । গত শতাব্দির ষাটের দশকের পর ৫ বছর বা ১০ বছরে একবার কুচকাওয়া আয়োজন করা হতো । ১৯৭৮ সালে সংস্কার ও উন্মুক্তকরণের পর চীন যথাক্রমে ১৯৮৪ সাল ও ১৯৯৯ সালে কুচকাওয়াজ আয়োজন করেছে । গত ১০ বছরে চীনের সার্বিক শক্তি দ্রুত বৃদ্ধি পেয়েছে । সুতরাং চীনের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুচকাওয়াজ সবার দৃষ্টিকে ব্যাপক আকর্ষণ করেছে । চীনের সামরিক বিজ্ঞান একাডেমির অধ্যাপক মেজর জেনারেল লো ইউয়ান বলেন , এবারে কুচকাওয়াজে চীনের সেনাবাহিনীর আধুনিকীকরণের নির্মাণকাজের ব্যাপক অগ্রগতি পাওয়া গেছে । সাজ-সরঞ্জামের গুণগত মান ও হাইকের দিক থেকে কুচকাওয়াজে অংশগ্রহণকারী সেনাবাহিনীর সরঞ্জাম আগের চেয়ে অনেক উন্নত হয়েছে । বিশ্বের বেশ কিছু দেশে গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে কুচকাওয়াজ আয়োজন করা হয় ।



তিনি বলেন , চীন যে কুচকাওয়াজের আয়োজন করেছে , তার উদ্দেশ্য শক্তি প্রদর্শন নয় । চীনের সেনাবাহিনীর দেশের সার্বভৌমত্ব , নিরাপত্তা ও ভূভাগীয় অখন্ডতা রক্ষা তেমনি বিশ্ব শান্তি রক্ষার একটি শক্তিশালী শক্তি । কুচকাওয়াজ একপ্রকার সামরিক স্বচ্ছতা । তাতে যেমন আন্তর্জাতিক সামরিক শক্তি তেমনি স্বদেশের জনগণের জন্যও স্বচ্ছতা দেখানো যায় ।
বলা যায় , একটি দেশের সামরিক প্রযুক্তির প্রগতির পেছনে এ দেশের সার্বিক শক্তির উন্নতি ফুটে ওঠে । সুতরাং ১লা অক্টোবর থিয়ান আন মেন মহাচত্বরের উদযাপনী তত্পরতার তাত্পর্য আরো সুদূরপ্রসারী । এবারের বিশাল কুচকাওয়াজ ১ বিলিয়নেরও বেশি নাগরিকের উদ্দীপনা উদ্বুদ্ধ করেছে । এতে চীনের জনগণের দেশপ্রেমিক চেতনা আরো বেশি বেড়ে যাবে । (সূত্র: চীন আন্তর্জাতিক বেতার)

Thursday, October 1, 2009

সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর
১৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলকে শুভেচ্ছা

আজ ১ অক্টোবর ২০০৯ সাল সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।



সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) ১৩তম বর্ষে পা রাখায় চীন আন্তর্জাতিক বেতারের কর্মকর্তা কর্মীবৃন্দ, বেতারের শ্রোতাবন্ধু, ডিএক্সার, মনিটর, ওয়েবসাইটের পাঠক, এছাড়া ওয়েবসাইটে আপনারা যারা নিয়মিত ভিজিট করছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। ১৯৯৭ সালের এই দিনে সিগন্যাল ইন্সপেক্টর অফিস, সিগন্যাল কেবিন, বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে এই শ্রোতা ক্লাবটি।

দিদারুল ইকবাল
প্রতিষ্ঠাতা পরিচালক
সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক)
নজরুল সংগীত নিকেতন, বাড়ী- ৪, লেইন- ২, ব্লক- জে,
হালিশহর হাউজিং এস্টেট, চট্টগ্রাম- ৪০০০, বাংলাদেশ।

Wednesday, September 30, 2009

আগামী কাল চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী

আগামী কাল চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী
আগামী কাল ১ অক্টোবর ২০০৯ সাল। চীন গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। দিনটি চীনা জনগনের জন্য একটি অবিস্মরণীয় দিন। ১৯৪৯ সালের ১লা অক্টোবর চীনের প্রয়াত শীর্ষনেতা মাও সে তুং পেইচিংয়ের থিয়ান আনমেন মহাচত্বরে নয়া চীনের জন্মের কথা ঘোষণা করেন।

১৯৪৯ সালের ১লা অক্টোবর চীনের রাজধানী পেইচিংয়ের থিয়ান আন মেন তোরণের ওপর দাঁড়িয়ে
মাও সে তোং চেয়ারম্যান ঘোষণা করেছেন যে, চীন গণ প্রজাতন্ত্র আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে।

৬০ বছর পর ঐ দিনে থিয়ান আনমেন মহাচত্বরে এ মহান দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় বিশাল কুচকাওয়াজ ও জনসাধারনের শোভাযাত্রার আয়োজন করা হবে।
চীনের প্রেসিডেন্ট হু চিন থাও কুচকাওয়াজ পরিদর্শনের মাধ্যমে নয়া চীনের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উদযাপনী তৎপরতার কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করবেন।
চীনের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী যাতে সফল ভাবে সমাপ্ত হয় সেই শুভকামনা থাকল সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর পক্ষ থেকে।


দিদারুল ইকবাল
প্রতিষ্ঠাতা পরিচালক
সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক)
নজরুল সংগীত নিকেতন, বাড়ী- ৪, লেইন- ২, ব্লক- জে,
হালিশহর হাউজিং এস্টেট, চট্টগ্রাম- ৪০০০, বাংলাদেশ।


আজ সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর একযুগ পূর্ণ হল সকলকে আমাদের পক্ষ থেকে বার কোটি লাল, নীল, সাদা গোলাপ এর শুভেচ্ছা

আজ সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর
একযুগ পূর্ণ হল সকলকে আমাদের পক্ষ থেকে
বার কোটি লাল, নীল, সাদা গোলাপ এর শুভেচ্ছা

বুধবার ৩০ সেপ্টেম্বর ২০০৯ সাল। আজ সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর একযুগ পূর্ণ হল। আগামী কাল ১ অক্টোবর-এ পা রাখবে ১৩তম বর্ষে । সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) এর একযুগ পূর্তিতে চীন আন্তর্জাতিক বেতারের কর্মকর্তা কর্মীবৃন্দ, বেতারের শ্রোতাবন্ধু, ডিএক্সার, মনিটর, ওয়েবসাইটের পাঠক, এছাড়া ওয়েবসাইটে আপনারা যারা নিয়মিত ভিজিট করছেন তাদের সকলকে আমাদের পক্ষ থেকে বার কোটি লাল, নীল, সাদা গোলাপ এর শুভেচ্ছা জানাচ্ছি।



১৯৯৭ সালের এই দিনে সিগন্যাল ইন্সপেক্টর অফিস, সিগন্যাল কেবিন, বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রামে জন্ম নিয়েছিলো এই শ্রোতা ক্লাবটি। তৎকালীন ওয়ার্ল্ড রেডিও ডিএক্স-লিসনার্স ক্লাব, চট্টগ্রাম নাম দিয়ে সংগঠনটির আত্ন প্রকাশ ঘটলেও পরবর্তিতে ওয়ার্ল্ড রেডিও ডিএক্স-লিসনার্স ক্লাব বাংলাদেশ এবং গত ১৮ ফেব্রুয়ারী-২০০৮ সাল সংগঠনের সাংবিধানিক ধারা মেনে একটি শ্রোতা জরিপ পরিচালনার মধ্য দিয়ে আবারো নতুন নামে নামকরণ করা হয় যা এখন সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক) নামে আপনাদের কাছে পরিচিত।

দিদারুল ইকবাল
প্রতিষ্ঠাতা পরিচালক
সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই-সার্ক)
নজরুল সংগীত নিকেতন, বাড়ী- ৪, লেইন- ২, ব্লক- জে,
হালিশহর হাউজিং এস্টেট, চট্টগ্রাম- ৪০০০, বাংলাদেশ।


Thursday, September 24, 2009

সবাইকে শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা

সবাইকে শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা
মুসলিম ধর্মাবলম্বীদের ঈদ উৎসব শেষে শুরু হল হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসব- ১৪১৬। সারা বছর ধরে এ উৎসবের জন্য অপেক্ষা করে থাকেন সনাতনধর্মাবলম্বীরা। প্রতিমা বিসর্জনের মাধ্যমে তারা এই উৎসব পালন করে থাকেন। চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের সকল কর্মী এবং বেতারের সকল শ্রোতা, ওয়েবসাইটের পাঠক, ভিজিটর এবং ওয়েবসাইটে যারা মতামত দিচ্ছেন তাদের সকলকে আমাদের সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে শারদীয় দূর্গোৎসব- ১৪১৬ বা দূর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছি।

সনাতনধর্মাবলম্বী যারা তারা যেখানে যে অবস্থায় থাকেননা কেন সেখানে সবাই এই শারদীয় উৎসবের আনন্দ ভালো ভাবে উপভোগ করবেন এ প্রত্যাশা থাকল। শারদীয় দূর্গোৎসব সনাতনধর্মাবলম্বীদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। শারদ উৎসবের প্রাক্কালে বিশ্বময় অশান্তির বেড়াজাল। সনাতনধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই দূর্গাদেবী তাদের জন্য তথা বিশ্বের জন্য নানান কল্যাণ বয়ে আনে। তাই আমরাও আশা করবো দূর্গাদেবী মঙ্গলবারতা নিয়ে আসবেন সবার জন্য।

তারিখ: ২৪/০৯/২০০৯

দিদারুল ইকবাল
প্রতিষ্ঠাতা পরিচালক
সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই- সার্ক),
নজরুল সংগীত নিকেতন,
বাড়ী- ৪, লেইন- ২, ব্লক- জে,
হালিশহর হাউজিং এস্টেট,
চট্টগ্রাম- ৪০০০, বাংলাদেশ।

Wednesday, September 16, 2009

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

পবিত্র মাহে রমজান প্রায় শেষ পর্যায়ে সবার মনে এখন অনেক আনন্দের জোয়ার। শহরমুখী মানুষ গুলি এই ঈদ উৎসবকে কেন্দ্র করে নাড়ির টানে ফিরতে শুরু করেছেন গ্রামের বাড়ীতে আত্নীয় স্বজনদের সাথে একসাথে ঈদ করবেন বলে।চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের সকল কর্মী, শ্রোতা, ডিএক্সার, মনিটর, ওয়েবসাইটের পাঠক এবং যারা নিয়মিত ভিজিট করছেন তাদের সকলকে আমাদের সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা যেখানে যে অবস্থায় থাকেননা কেন সেখানে সবাই এই ঈদ উৎসবের আনন্দ ভালো ভাবে উপভোগ করবেন এ প্রত্যাশা আমাদের সকলের। ঈদের দিন সকালে আপনাদের সবাইকে ঈদের সেমাই এবং কোরমা পলাও খাওয়ার নিমন্ত্রন রইল। ঈদ আপনাদের আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।

ঈদ
ঈদ মানে হাসি খুশি
সূর্যের মুখ,
ঈদ মানে আলো আলো
রাশি রাশি সুখ।।

ঈদ ঈদ প্রতিদিন
থাকতো যদি ভাই,
খুশির জোয়ার বইয়ে যেত
যাহার সীমা নাই।।

ঈদ মানে স্বপ্নীল
রঙিন ঘুড়ি,
উড়ো উড়ো পাখিদের
মুক্তির পুরী।।

ঈদ মানে ছুটি ছুটি
কোটি কোটি হাসি,
স্বর্গীয় সুর ধারা
মোহনীয় বাঁশি।।

ঈদ মানে উড়ো উড়ি
মন ময়ুরীর,
অফুরান উৎসব
ফুলের কুঁড়ির।।


তারিখ: ১৬/০৯/২০০৯

দিদারুল ইকবাল
প্রতিষ্ঠাতা পরিচালক
সি.আর.আই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সি.আর.আই- সার্ক),
নজরুল সংগীত নিকেতন,
বাড়ী- ৪, লেইন- ২, ব্লক- জে,
হালিশহর হাউজিং এস্টেট,
চট্টগ্রাম- ৪০০০, বাংলাদেশ।

CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award