Sunday, February 6, 2011

বইমেলা চত্বর জুড়ে অবস্থান করছেন বিখ্যাত ব্যক্তিরা

একুশে গ্রন্থমেলা-২০১১:

বইমেলা চত্বর জুড়ে অবস্থান করছেন বিখ্যাত ব্যক্তিরা

সিআরআই স্টলে আমরা প্রতিদিন ছুটে আসি

প্রাণের টানে, ভালোবাসার কারনে


একুশে বইমেলা জুড়ে অবস্থান করছেন বিখ্যাত ব্যক্তিরা। গতবারেরমত এবারও ১৩ জন বিখ্যাত ব্যাক্তির নামে নামকরণ করা হয়েছে মেলার প্রতিটি চত্বর। গত বছর ভাষা শহীদদের নামে নামকরণ করা হলেও এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছে বাংলা ভাষা ও সাহিত্যে অবদানকারীদের নাম। মোট ১৩ জন মহান ব্যক্তিকে নিয়ে মেলার ১৩টি চত্বর সাজানো হয়েছে। প্রতিটি চত্বরের প্রবেশ মুখে তাদের নাম ও ছবি দিয়ে একটি স্তম্ভ তৈরী করা হয়েছে। যাদের নামে মেলা চত্বর করা হয়েছে তারা হলেন, শহীদ বরকত, শহীদ রফিক, শহীদ শফিউর, শহীদ সালাম, শহীদ জব্বার, ধীরেন্দ্রনাথ দত্ত, ড.মুহম্মদ শহীদুল্লাহ, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বেগম রোকেয়া, আবদুল করিম সাহিত্যবিশারদ, সোমেন চন্দ ও সুফিয়া কামাল। এসব চত্বর সম্পর্কে বাংলা একাডেমির কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন প্রজন্মের কাছে














তাদের পরিচিত করার জন্যই প্রত্যেক বছর এসব মহান মানুষের নামে প্রতিটি চত্বরের নমকরণ করা হয়। বাংলা ভাষার আজকের যে প্রসার তার পেছনে এইসব মানুষের ঋণ অনেক। একাডেমি সূত্রে জানা যায়, বিখ্যাত ব্যক্তিদের নামে নামকরণের ব্যাপারটি সামনের মেলাতেও অব্যাহত থাকবে। এসব নামের পাশে সামনে হয়তো আরও নাম সংযোজন করা হতে পারে।

উল্লেখ্য চীন আন্তর্জাতিক বেতারের সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রু আন্তর্জাতিক মিডিয়া স্টলটি রয়েছে সোমেন চন্দ চত্বরে। সিআরআই এর শ্রোতাবন্ধুরাও মেলায় এসে আমাদেরমত এসব বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাবেন। বইমেলায় সিআরআই এর স্টল থাকায় আমরা প্রতিদিন ছুটে আসি প্রাণের টানে, ভালোবাসার কারনে।

০৫/০২/২০১১

দিদারুল ইকবাল

পরিচালক

সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব

বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২,

মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ।

ই-মেইল: didaruliqbal@gmail.com

ওয়েবসাইট: www.cri-sarc.blogspot.com

ছুটির দিনে বই প্রেমিদের উপচেপড়া ভিড়

ছুটির দিনে বই প্রেমিদের উপচেপড়া ভিড়

আবু জুবায়ের: গতকাল শুক্রবার ছুটির দিনে মেলা পরিপূর্ণ ছিল দর্শকে। প্রথমবারের মত বইমেলা মানুষের পদচারণায় মুখরিত ছিল। লেখক-পাঠকদের মিলনমেলায় পরিণত হয় গতকালের মেলা। মেলাতে ঘুরতে দেখা গেল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, লেখক মোহিত কামাল প্রমূখ ব্যক্তিদের। এবারের মেলায় বিখ্যাত ব্যাক্তিদের নামে চত্বরের নামকরণ করা হয়েছে রবীন্দ্রনাথ চত্বর, কাজী নজরুল চত্বর, বেগম রোকেয়া চত্বর, ড.মুহম্মদ শহীদুল্লাহ চত্বর, বরকত চত্বর, ধীরেন্দ্রনাথ দত্ত চত্বর, জব্বার চত্বর, রফিক চত্বর। প্রতিটি চত্বরে চোখ পড়ার মত ভিড় দেখা যায়। এবার বাংলা একাডেমী কর্তৃপক্ষ বইমেলায় মোড়ক উন্মোচনের নতুন নিয়ম চালু করেছে। একদিন আগে তথ্যকেন্দ্রে জানাতে হবে। এতে শৃংখলা বজায় থাকবে বলে বাংলা একাডেমী কর্তৃপক্ষ মনে করে।

ছুটির দিনে বই প্রেমিদের উপচেপড়া ভিড় ছবিঃ দিদারুল ইকবাল


এদিকে জনপ্রিয় কথা সাহিত্যিক হূমায়ুন আহমেদের চারটি গ্রন্থ এ পর্যন্ত মেলায় এসেছে। এগুলো হলো হিমুর আছে, ম্যাজিক মুনশি, ফাউন্টেইন পেনসহ আরো একটি। মেলাতে টেলিভিশন ও চলচ্চিত্র তারকাদের বই এসেছে বেশ কয়েকটি। তার মধ্যে আমজাদ হোসেনের মাধবী লগন। নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ প্রথমবারের মত উপন্যাসের বই বের করলেন। বইটির নাম পিতৃপুরুষ। রামেন্দু মজুমদারের একটি প্রবন্ধের বই বেরিয়েছে মেলাতে। এছাড়া শান্তা ইসলাম, শিরীন বকুল ও আবুল হায়াতের বই এসেছে মেলায়।

মেলাতে ঘুরতে এসেছিলেন কবি মহাদেব সাহা। তিনি বলেন, বই মেলা আমাদের সাংস্কৃতিক উৎসব, একুশের এই বইমেলার মধ্য দিয়ে আমরা জেগে উঠি, নতুন করে বাঁচার সাহস সঞ্চয় করি। এই বইমেলা এখন উৎসবে পরিণত হয়েছে। এ কাজে একমাস সবচেয়ে অমূল্য সময় কাটাই। আপ্লুত হই। উদ্বুদ্ধ হই। একুশের বইমেলা আমার প্রধান আনন্দের উৎসব। আমি মেলায় সুখবোধ করি। সবার জয় হোক।

সূত্র: দৈনিক আজকের প্রত্যাশা- ঢাকা েব্রুয়ারি ২০১১ শনিবার, ২৩ মাঘ ১৪১৭ বঙ্গাব্দ, ৩ সফর ১৪৩২ হিজরি

Saturday, February 5, 2011

সিআরআই স্টলে এফএম তরঙ্গে অনুষ্ঠান শুনে মুগ্ধ দর্শনার্থীরা

একুশে গ্রন্থমেলা-২০১১:

সিআরআই স্টলে এফএম তরঙ্গে অনুষ্ঠান শুনে মুগ্ধ দর্শনার্থীরা

একুশে গ্রন্থমেলায় সোমেন চন্দ চত্বরে চীন আন্তর্জাতিক বেতারের সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের আন্তর্জাতিক মিডিয়া স্টলটি প্রতিদিন সন্ধ্যে ৫:৩০ মিনিট থেকে ৬:৩০ মিনিট পর্যন্ত এবং ৬:৩০ মিনিট থেকে ৭:৩০ মিনিট পর্যন্ত দর্শনার্থীদের মধ্যে একটি ভিন্ন মাত্রা যোগ করে থাকে। কারণ ঐ সময় গুরুন্ডিক ডিজিটাল রেডিও’র মাধ্যমে বাংলাদেশ বেতারের ঢাকা ১৩০.২ এফএম তরঙ্গে চীন আন্তর্জাতিক বেতারের ইংরেজী এবং বাংলা অনুষ্ঠান শুনানো হয়। আর এই চমৎকার ব্যবস্থাটি করেছে সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব। রেডিও অনুষ্ঠানটি হাই স্পীড সাউন্ড সিস্টেমের মাধ্যমে শুনানো হয় যাতে করে তুলনামূলক দুর থেকেও অনুষ্ঠান ভালো ভাবে শুনতে পারেন দর্শনার্থীরা। সন্ধ্যায় সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের স্টলে এসে দর্শনার্থীরা অনেক মুগ্ধ হয়েছেন এবং হচ্ছেন বিশেষ করে চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত প্রতিদিন চীনা ভাষা শিক্ষার আসরটি শুনতে পেরে। এতে করে দর্শনার্থীদের মধ্যে চীনা ভাষা শিক্ষার প্রতি ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে এবং কেউ কেউ আগ্রহও প্রকাশ করেছেন। আবার কেউ কেউ মোবাইলে কিভাবে এফএম-এ সিআরআই এর অনুষ্ঠান শুনতে পারবেন সেটিও জেনে নিয়ে গেছেন।

সিআরআই স্টলে এফএম ১০৩.২ মেগাহার্জে চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে














৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত সিআরআই স্টলে দর্শনার্থীদের সিআরআই, চীন এবং চীনা ভাষা সম্পর্কে বিবিধ তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করেছেন সান্তামারিয়াম ফাউন্ডেশনের আবু জুবায়ের, সিআরআই এর শ্রোতা সংগঠক দিদারুল ইকবাল, সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের শাখা প্রতিনিধি শহিদুল কায়সার লিমন, তাছলিমা আক্তার লিমা এবং সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের ৪জন ছাত্র।

শুক্রবার ছুটির দিন হওয়ায় এই দিন মেলায় দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। এই দিন সিআরআই স্টলে অনেক শ্রোতাবন্ধু ভিজিটে এসেছেন। শ্রোতাবন্ধু মাহবুব রহমান, মিজানুর রহমান, সোহেল রানা, রওশন আরা লাবনী, নাজমা বেগম, ফাহমিদা হোসেন সিমু, নাহিদুল ইসলাম সুজন, ফারজানা সুলতানা সামিয়া প্রমূখ। তারা সিআরআই এর মাধ্যমে চীনের পর্যটন এবং বিভিন্ন সাংস্কৃতিক উৎসব সম্পর্কে আরো চমৎকার অনুষ্ঠান শুনার আগ্রহ প্রকাশ করেন।


০৪/০২/২০১১

দিদারুল ইকবাল

পরিচালক

সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লা

বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২,

মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ।

ই-মেইল: didaruliqbal@gmail.com

ওয়েবসাইট: www.cri-sarc.blogspot.com



Friday, February 4, 2011

জমে উঠতে শুরু করেছে সিআরআই স্টল

একুশে গ্রন্থমেলা-২০১১:

জমে উঠতে শুরু করেছে সিআরআই স্টল

বন্ধুরা একুশে গ্রন্থমেলায় ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে বাংলা একাডেমীর বহেরা তলায় অবস্থিত সোমেন চন্দ চত্বরে চীন আন্তর্জাতিক বেতারের আন্তর্জাতিক মিডিয়া স্টল। প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিজিট করছেন সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের স্টল।

মেলার প্রথম দিন থেকে আসতে শুরু করেছেন চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতাবন্ধুরা। ইতিমধ্যে মাগুড়া, কুষ্টিয়া, মানিকগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম এবং ঢাকার কয়েকটি এলাকা থেকে বেশ কিছু শ্রোতা সিআরআই স্টল ভিজিট করেছেন। তারা একুশে বইমেলায় সিআরআই এর স্টল দেখে অনেক আনন্দ প্রকাশ করেছে। এখানে তারা সিআরআই, চীন এবং চীনা ভাষা সম্পর্কে নানা রকম তথ্য ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে চীন সম্পর্কে বিভিন্ন ভিডিও চিত্র দেখে ধারণা নিচ্ছেন। সিআরআই স্টল ভিজিটরদের বিবিধ তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করছেন মিষ্টি ভাষায় বাংলা কণ্ঠী চীনা নাগরিক সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের পরিচালক ইয়াং ওয়েইমিং স্বর্ণা, আরো আছেন সিআরআই এর শ্রোতাদের অন্যতম ভালবাসার মানুষ সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের উপদেষ্টা ও শিক্ষক মহিউদ্দিন তাহের এবং চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের বাংলাদেশ প্রতিনিধি মাহমুদ হাশিম। স্টল ভিজিটরদের বিভিন্ন লিফলেট, ম্যাগাজিন, বুকমার্ক, সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে 'ডিএক্সীং নিউজ' পত্রিকা বিশেষ সংখ্যা বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে যাতে চীন আন্তর্জাতিক বেতারের বিভিন্ন তথ্য রয়েছে এছাড়া এফএম তরঙ্গের ফ্রিকোয়েন্সি দিয়ে তৈরী ষ্টিকার ইত্যাদি সর্বরাহ করা হচ্ছে।

দেশের বিভিন্ন জেলায় অবস্থিত সিআরআই এর শ্রোতাবন্ধুরা বিশেষ করে মুন্সিগঞ্জ, কুমিল্লা, চুয়াডাঙ্গা, ফরিদপুর, রাজবাড়ী, বগুড়া, দিনাজপুর, সিলেট, রাজশাহী, খুলনা, নওগাঁ থেকে আরো অনেক শ্রোতাবন্ধু ফোন করে জানিয়েছেন তারাও খুব শীঘ্রই একুশে বইমেলায় এসে সিআরআই স্টল ভিজিট করবেন। এ থেকে বুঝা যায় সিআরআই বই মেলায় স্টলটি শ্রোতাদের জন্য একটি মিলন মেলার কেন্দ্রেরমত পরিণত হয়ে উঠবে।

তাহলে বন্ধুরা আপনারা যারা এখনো বই মেলায় সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুম এর স্টলে আসেননি তারা চলে আসুন এবং আমাদের ফোন করুন, মোবাইল: ০১৭১১০৫৪৯৮৫, ০১৮১৪২৭৮৩৪৩ এই নাম্বারে


০৩/০২/২০১১

দিদারুল ইকবাল

পরিচালক

সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব

বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২,

মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ।

ই-মেইল: didaruliqbal@gmail.com

ওয়েবসাইট: www.cri-sarc.blogspot.com

Wednesday, February 2, 2011

অমর একুশে ২০১১ গ্রন্থমেলা শুরু হচ্ছে আজ



অমর একুশে ২০১১

গ্রন্থমেলা শুরু হচ্ছে আজ


বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলার পর্দা উঠছে আজ। বাংলা একাডেমী প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল চারটায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর তিনি বর্ধমান হাউজে প্রতিষ্ঠিত জাতীয় সাহিত্য ও লেখক জাদুঘরের দ্বারোদ্ঘাটন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন নোবেল পুরস্কারজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরের পর থেকেই মেলা প্রাঙ্গণে র্যাবসহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। স্টল তৈরির কাজও চলছিল বেশ জোরেশোরে। এবারের মেলা আয়োজনে সার্বিক ব্যয় ধরা হয়েছে আনুমানিক ৬২ লাখ টাকা।
বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান জানিয়েছেন, এবার নতুন আঙ্গিকে এবং আন্তর্জাতিক আবহের মধ্য দিয়ে অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে। গতকাল সকালে একাডেমীর সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এ সময় একাডেমীর সচিব আলতাফ হোসেন, মেলা কমিটির সদস্যসচিব ও পরিচালক সাহিদা খাতুন, উপপরিচালক (জনসংযোগ) মুর্শিদুদ্দিন আহম্মদ এবং স্পন্সর প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ, হেড অব করপোরেট অ্যাফেয়ার্স জীশান কিংশুক হক এবং স্টেপ মিডিয়ার পরিচালক মোস্তফা জাহিদ খান উপস্থিত ছিলেন।
মহাপরিচালক বলেন, এখন থেকে প্রতিবছর একটি মূল ভাবনা নিয়ে গ্রন্থমেলার আয়োজন করা হবে। এবারের মূল ভাবনা হচ্ছে, ‘রবীন্দ্রনাথ’। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে মাসজুড়েই রবীন্দ্রনাথের বিষয়ে আলোচনা হবে মেলামঞ্চে।
গ্রন্থমেলায় আন্তর্জাতিক আবহ আনতে প্রতিদিনের সেমিনারে আলোচক হিসেবে দেশের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার, শ্যামল চক্রবর্তী, চীনের অধ্যাপক তুং ইয়োছেন, ইয়াং ওয়েইমিং এবং স্পেনের অধ্যাপক খোসে পাস এবার বক্তব্য দেবেন।
এ বছর অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণকে ভাষাশহীদ, লেখক, সাহিত্যিক, কবি ও বুদ্ধিজীবীদের নামে নয়টি চত্বরে বিন্যাস করা হয়েছে। এগুলো হলো: ভাষাশহীদ, রবীন্দ্র, ড. মুহম্মদ শহীদুল্লাহ, নজরুল, সাহিত্যবিশারদ আবদুল করিম, সুফিয়া কামাল, ধীরেন্দ্রনাথ, সোমেন চন্দ ও রোকেয়া চত্বর। এ ছাড়া শিশু কর্নারে থাকবে শিশু-কিশোরবিষয়ক প্রকাশনা প্রতিষ্ঠান। নতুন বইয়ের মোড়ক উন্মোচনের ব্যবস্থা থাকবে নজরুল মঞ্চে। গ্রন্থমেলার মিডিয়া সেন্টারে মেলাসংক্রান্ত তাৎক্ষণিক তথ্য সরবরাহের জন্য ফ্যাক্স ও ই-মেইল-সুবিধার ব্যবস্থা থাকবে। এ ছাড়া পুরো গ্রন্থমেলা প্রাঙ্গণকে ওয়াইফাই জোনে রূপান্তরিত করা হবে।
মেলার সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থাসহ একাডেমীর নিরাপত্তাকর্মীরা। মেলা প্রাঙ্গণে থাকবে একাধিক ক্লোজসার্কিট ক্যামেরা। মেলায় অননুমোদিত বই কিংবা বেআইনিভাবে প্রকাশিত বই কোনো স্টলে পাওয়া গেলে টাস্কফোর্স আইনানুগ ব্যবস্থা নেবে।
অংশগ্রহণকারী প্রকাশকদের মধ্য থেকে সেরা গ্রন্থের জন্য ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার’ এবং সর্বাধিকসংখ্যক মানসম্মত বই প্রকাশের জন্য শ্রেষ্ঠ তিনটি প্রকাশনা প্রতিষ্ঠানকে ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’ দেওয়া হবে।
পুরো ফেব্রুয়ারি মাস ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত, ছুটির দিন বেলা ১১টা থেকে রাত নয়টা এবং একুশে ফেব্রুয়ারি সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে।

সূত্র: দৈনিক প্রথম আলো/ তারিখ: ০১-০২-২০১১

Tuesday, February 1, 2011

একুশে গ্রন্থমেলায় আন্তর্জাতিক মিডিয়া ষ্টল হিসেবে দুটি ষ্টল বরাদ্ধ পেয়েছে চীন আন্তর্জাতিক বেতার

একুশে গ্রন্থমেলা-২০১১:

আন্তর্জাতিক মিডিয়া ষ্টল হিসেবে দুটি ষ্টল বরাদ্ধ পেয়েছে

চীন আন্তর্জাতিক বেতার

বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা-২০১১ এর পর্দা উঠছে ১ ফেব্রুয়ারিবাংলা একাডেমী প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐ দিন বিকেল চারটায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেনএরপর তিনি বর্ধমান হাউজে প্রতিষ্ঠিত জাতীয় সাহিত্য ও লেখক জাদুঘরের দ্বারোদ্ঘাটন করবেনউদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন নোবেল পুরস্কারজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন
এবার নতুন আঙ্গিকে এবং আন্তর্জাতিক আবহের মধ্য দিয়ে অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছেএখন থেকে প্রতিবছর একটি মূল ভাবনা নিয়ে গ্রন্থমেলার আয়োজন করা হবেএবারের মূল ভাবনা হচ্ছে, ‘রবীন্দ্রনাথরবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে মাসজুড়েই রবীন্দ্রনাথের বিষয়ে আলোচনা হবে মেলামঞ্চে

গ্রন্থমেলায় আন্তর্জাতিক আবহ আনতে প্রতিদিনের সেমিনারে আলোচক হিসেবে দেশের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞদেরও আমন্ত্রণ জানানো হয়েছেরবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার, শ্যামল চক্রবর্তী, চীনের অধ্যাপক তুং ইয়োছেন, ইয়াং ওয়েইমিং এবং স্পেনের অধ্যাপক খোসে পাস এবার বক্তব্য দেবেন

এ বছর অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণকে ভাষাশহীদ, লেখক, সাহিত্যিক, কবি ও বুদ্ধিজীবীদের নামে নয়টি চত্বরে বিন্যাস করা হয়েছেএগুলো হলো: ভাষাশহীদ, রবীন্দ্র, ড. মুহম্মদ শহীদুল্লাহ, নজরুল, সাহিত্যবিশারদ আবদুল করিম, সুফিয়া কামাল, ধীরেন্দ্রনাথ, সোমেন চন্দ ও রোকেয়া চত্বর

চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগ গত বছরেরমত এবারও আন্তর্জাতিক মিডিয়া ষ্টল হিসেবে দুটি ষ্টল বরাদ্ধ পেয়েছে। একুশে গ্রন্থমেলার সাহিত্যবিশারদ সোমেন চন্দ চত্বরের ৩২৩ এবং ৩২৪ নাম্বার ষ্টল পেয়েছে চীন আন্তর্জাতিক বেতার। ষ্টলের নাম সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুম।

তাহলে বন্ধুরা আপনারা দ্রুত চলে আসুন সোমেন চন্দ চত্বরে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুম এর ৩২৩ এবং ৩২৪ নাম্বার ষ্টলে এখানে আপনি চীন আন্তর্জাতিক বেতার এবং নিজ মাতৃভাষায় চীনা ভাষা শিক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন ষ্টলে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের পরিচালক ও সিআরআই প্রতিনিধি ইয়াং ওয়েইমিং স্বর্ণা, চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ এবং আরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের উপদেষ্টা ও শিক্ষক মহিউদ্দিন তাহের, চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের বাংলাদেশ প্রতিনিধি মাহমুদ হাশিম মেলায় ষ্টলে উপস্থিত থেকে দর্শকদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেবেন এছাড়া শ্রোতা প্রতিনিধিদের মধ্য থেকে সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের পরিচালক দিদারুল ইকবাল, শাখা প্রতিনিধি শহিদুল কায়সার লিমন, তাছলিমা আক্তার লিমা ষ্টলে আগত দর্শকদের চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে উসাহিত করবেন এবং চীনা বেতারের প্রসারে সহযোগিতা করবেন গ্রন্থমেলাকে কেন্দ্র করে চীন আন্তর্জাতিক বেতারের প্রচারনা বাড়াতে এবং বেতারের এফএম তরঙ্গে অনুষ্ঠান শুনতে আগ্রহী করে তুলতে সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব তার নিজস্ব প্রকাশনা 'ডিএক্সীং নিউজ' এর দু'টি বিশেষ সংখ্যা প্রকাশ করে মেলায় আগত দর্শকদের মাঝে বিনা মূল্যে বিতরণ করবে এছাড়া এফএম তরঙ্গের ফ্রিকোয়েন্সি দিয়ে তৈরী ষ্টিকারও বিতরণ করবে

গ্রন্থমেলাটি ফেব্রুয়ারি মাস জুড়ে ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত, ছুটির দিন বেলা ১১টা থেকে রাত নয়টা এবং একুশে ফেব্রুয়ারি সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

উল্লেখ্য ২০১০ সালেও একুশে গ্রন্থমেলায় সাহিত্যবিশারদ সোমেন চন্দ চত্বরে চীন আন্তর্জাতিক বেতার আন্তর্জাতিক মিডিয়া ষ্টল হিসেবে একটি ষ্টল বরাদ্ধ পেয়েছিলো।

Sunday, January 9, 2011

নিহত মনের কাছে প্রেমের গোলাপ চেয়ে কি লাভ বল.............> কথা ও সুর: মহিউদ্দিন তাহের (সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ- চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগ)

Friday, January 7, 2011

চল আশার কথা বলি, হতাশারা থাক। ভালবাসার কথা বলি, ঘৃণারা পালাক...> কথা ও সুর: মহিউদ্দিন তাহের, সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ- চীন আন্তর্জাতিক বেতার (বাংলা)

Saturday, January 1, 2011

Quiz Contest





Up date by,

DIDARUL IQBAL

Bangladesh Monitor

China Radio International (CRI)

Dhaka, Bangladesh.

স্বাগতম ২০১১, বিদায় ২০১০

স্বাগতম ২০১১, বিদায় ২০১০


দেখতে দেখতে শেষ হয়ে গেল ২০১০ সাল এবং এসে গেলো নতুন আরো একটি বছর ২০১১ বছর জুড়ে মানুষের অনেক চাওয়া-পাওয়ার হিসাবের মধ্যে হয়ত কারো আশা পূর্ণ হয়েছে আবার কেউ নিরাশ হয়েছে৷ তবুও মানুষ কিছু পাওয়ার আশায় অপেক্ষায় থাকে আগামীর দিনগুলির জন্য৷ আশা করছি ২০১ সালে পৃথিবীর সকল মানুষের যেন সকল আশা পূর্ণ হয় এবং বিশ্ব যেন স্থিতিশীল পরিস্থিতিতে থাকে এ প্রত্যাশা করছি৷ চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কোয়াং য়ূএ, উপ-পরিচালক মি.চিয়াং চিং ছেং, বিশেষজ্ঞ ফোং সিউ ছিয়েন, চুং শাওলি, শি চি উ, থান ইয়াও খাং, আবাম ছালাউদ্দিন, ইয়াং ওয়েই মিং, ছাও ইয়ানহুয়া, লিলি, লি লু, ছাই ইউয়ে, ওয়াং হাইমান, শুয়েই ফেই ফেই, শিয়ে নান, খোং চিয়া চিয়া, সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের, রাশিদা বেগম, অমিত হাবিবসহ সিআরআই-এর সকল শ্রোতাবন্ধুদের জানাই ইংরেজী নববর্ষ-২০১ এর শুভেচ্ছা৷ ২০১ সাল সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও আনন্দ৷ স্বাগতম ২০১১ সাল, শুভ বিদায় ২০১০।

ইংরেজী নববর্ষের শুভেচ্ছাসহ,

দিদারুল ইকবাল,

তাছলিমা আক্তার লিমা,

শহিদুল কায়সার লিমন,

আনোয়ারা বেগম,

তাছলিমা বেগম,

শাহাদাত হোসেন,

মুছলিমা বেগম,

আব্দুর রাজ্জাক,

জোবেদা রিনা,

উম্মে সালমা মাছুমা,

লিয়াকত আলী,

হাজেরা বেগম,

রফিকুল ইসলাম,

আয়েশা বেগম,

শাওন খান,

আসিফুল ইসলাম রাতুল,

সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাব (সিআরআই-সার্ক),

বাড়ি ৩৩৬, সেকশন-৭, রোড-২, মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ৷

Happy Birthday to CRI Bengali@42 (1969 to 2011)

Monday, November 1, 2010

১ নভেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রাম বেতার কেন্দ্রের মাধ্যমে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর এফ.এম তরঙ্গে সম্প্রচার শুরু হচ্ছে

১ নভেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রাম বেতার কেন্দ্রের মাধ্যমে
চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর
এফ.এম তরঙ্গে সম্প্রচার শুরু হচ্ছে


2010-10-30 21:04:02 cri

১ নভেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রাম বেতার কেন্দ্রের এফ এম ব্যান্ডের মাধ্যমে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) তার বাংলা ও ইংরেজী অনুষ্ঠানমালা সম্প্রচার শুরু করতে যাচ্ছে।
ঢাকা থেকে ইংরেজী অনুষ্ঠানমালা শোনা যাবে প্রতিদিন বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এবং বাংলা অনুষ্ঠান শোনা যাবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এফএম ১০৩.২ মেগাহার্জে। একই সাথে প্রতিদিন চট্টগ্রাম থেকে বাংলা আনুষ্ঠান শোনা যাবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এফএম ১০৫.৪ মেগাহার্জে।
এফএম তরঙ্গের পাশাপাশি পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের অনুষ্ঠান শুনা যাবে প্রতিদিন সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত শর্টওয়েভ ৩১.০৭ ও ২৫.৭৭ মিটার ব্যান্ডে; সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শর্টওয়েভ ৩১.৬১, ৩১.২৫ ও ২৫.৮৪ মিটার ব্যান্ডে এবং মিডিয়াম ওয়েভ ২৫২.৫৩ ব্যান্ডে; রাত ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত শর্টওয়েভ ৩১.৬১ ও ২৫.৮৪ মিটার ব্যান্ডে এবং মিডিয়াম ওয়েভ ২৩৬.৪১ ব্যান্ডে; এছাড়া রাত ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত শর্টওয়েভ ৩০.৯৬ মিটার ব্যান্ডে এবং মিডিয়াম ওয়েভ ৩১.২২ মিটার ব্যান্ডে সর্বমোট ৫বার (প্রতিবার এক ঘন্টা করে) অনুষ্ঠান শুনা যাবে।
উল্লেখ্য এক বছরেরও বেশি সময়ের যোগাযোগ ও প্রস্তুতির পর গত ১৭ মে ঢাকায় চীন আন্তর্জাতিক বেতার ও বাংলাদেশ বেতার আনুষ্ঠানিকভাবে বেতার সেবা সংক্রান্ত চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে । এ চক্তি অনুযায়ী চীন আন্তর্জাতিক বেতারের বাংলা ও ইংরেজী ভাষার এফ এম অনুষ্ঠান ঢাকা ও চটগ্রামে প্রচার করবে । বাংলাদেশে চীনা দূতাবাসের রাজনৈতিক কাউসিলার ওয়াং ইয়ু ও বাংলাদেশ জাতীয় বেতারের মহাপরিচালক মাহবুবুল আলম আলাদা আলাদাভাবে চীন ও বাংলাদেশের পক্ষ থেকে এ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন । বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় ও চীনা দূতাবাসের সাংস্কৃতিক বিভাগের কর্মকর্তারাও তখন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
২০০৯ সালের ফেব্রুয়ারী মাসে চীন আন্তর্জাতিক বেতারের উপমহাপরিচালক ওয়াং ইয়ুন ফোংয়ের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরের সময় বাংলাভাষার এফ এম অনুষ্ঠান সম্পর্কে বাংলাদেশের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ও বাংলাদেশ বেতারের মহাপরিচালকের সংগে সার্বিকভাবে আলোচনা করেন । উভয় পক্ষ বেতার ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা সম্পর্কে আশাবাদী । চুক্তিটির স্বাক্ষর বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের বিপুল সমর্থন পেয়েছে ।
এ চুক্তির স্বাক্ষর চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের নতুন অধ্যায়ের সূচনা করেছে । এফএম অনুষ্ঠান চালুর মধ্যদিয়ে বাংলাদেশের শ্রোতারা আরো স্পষ্টভাবে চীন আন্তর্জাতিক বেতারের নানা অনুষ্ঠান শুনতে পাবেন ।
চীন আন্তর্জাতিক বেতার ১৯৬৯ সালের পহেলা জানুয়ারি থেকে ৪১ বছর ধরে বাংলা অনুষ্ঠান প্রচার করে আসছে।

Monday, September 6, 2010

সকলকে ঈদুল ফিতর এর শুভেচ্ছা ও ঈদ মোবারক

সকলকে ঈদুল ফিতর এর শুভেচ্ছা ও ঈদ মোবারক


পবিত্র ঈদুল
ফিতর উপলক্ষে চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কোয়াং য়ূএ সহ বাংলা বিভাগের সকল কর্মী এবং চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের সকল শ্রোতাবন্ধুদের সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব (সিআরআই-সার্ক) এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদ আপনাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক........।

***** দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, রফিকুল ইসলাম, শহীদুল কায়সার লিমন, লিয়াকত আলী, হাজেরা বেগম, শাওন খান, সুমী খান, সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব (সিআরআই-সার্ক), বাড়ী-৩৩৬, সেকশন-৭, রোড-২, মিরপুর, ঢাকা-১২১৬, বাংলাদেশ। মোবাইল: ০০৮৮-০১৭১১০৫৪৯৮৫, ০১৮১৪২৭৮৩৪৩, ই-মেইল: cri.southasiaradioclub@gmail.com ওয়েবসাইট: www.cri-sarc.blogspot.com

Thursday, May 20, 2010

চীন আন্তর্জাতিক বেতার- এর বাংলাভাষার এফ এম অনুষ্ঠান সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত: ঢাকায় এফএম ১০৩.২ এবং চট্টগ্রামে ১০৫.৪ মেগাহার্জ

চীন আন্তর্জাতিক বেতার- এর
বাংলাভাষার এফ এম অনুষ্ঠান সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত
ঢাকায় এফএম ১০৩.২ এবং চট্টগ্রামে ১০৫.৪ মেগাহার্জ

এক বছরেরও বেশি সময়ের যোগাযোগ ও প্রস্তুতির পর ১৭ মে ঢাকায় চীন আন্তর্জাতিক বেতার ও বাংলাদেশ বেতার আনুষ্ঠানিকভাবে বেতার সেবা সংক্রান্ত চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে । এ চক্তি অনুযায়ী চীন আন্তর্জাতিক বেতারের বাংলা ও ইংরেজী ভাষার এফ এম অনুষ্ঠান ঢাকা ও চটগ্রামে প্রচার করা হবে । বাংলাদেশে চীনা দূতাবাসের রাজনৈতিক কাউসিলার ওয়াং ইয়ু ও বাংলাদেশ জাতীয় বেতারের মহাপরিচালক মাহবুবুল আলম আলাদা আলাদাভাবে চীন ও বাংলাদেশের পক্ষ থেকে এ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন । বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় ও চীনা দূতাবাসের সাংস্কৃতিক বিভাগের কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

জানা গেছে , ২০০৯ সালের ফেব্রুয়ারী মাসে চীন আন্তর্জাতিক বেতারের উপমহাপরিচালক ওয়াং ইয়ুন ফোংয়ের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরের সময় বাংলাভাষার এফ এম অনুষ্ঠান সম্পর্কে বাংলাদেশের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ও বাংলাদেশ বেতারের মহাপরিচালকের সংগে সার্বিকভাবে আলোচনা করেন । উভয় পক্ষ বেতার ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা সম্পর্কে আশাবাদী । চুক্তিটির স্বাক্ষর বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের বিপুল সমর্থন পেয়েছে ।

এ চুক্তির স্বাক্ষর চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের নতুন অধ্যায়ের সূচনা করেছে । এম এম অনুষ্ঠান চালু হলে বাংলাদেশের শ্রোতারা আরো স্পষ্টভাবে চীন আন্তর্জাতিক বেতারের নানা অনুষ্ঠান শুনতে পাবেন । ঢাকায় সি আর আইয়ের প্রচার-তরংগ হচ্ছে ১০৩.২মেগাহার্জ । বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত ইংরেজী অনুষ্ঠান এবং বিকেল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত বাংলা অনুষ্ঠান প্রচারিত হবে । চটগ্রামে প্রচার-তরংগ হচ্ছে ১০৫.৪ মেগাহার্জ ।এ প্রবার তরংগে বিকেল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত বাংলা অনুষ্ঠান প্রচারিত হবে ।

CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award