Wednesday, June 8, 2011

কালের স্মৃতি‌‌-চীন আন্তর্জাতিক বেতার প্রতিষ্ঠার ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিযোগিতার বিশেষ অনুষ্ঠানের বর্ণনা


কালের স্মৃতি‌‌-চীন আন্তর্জাতিক বেতার প্রতিষ্ঠার
৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিযোগিতার বিশেষ অনুষ্ঠানের বর্ণনা


2011-06-08 15:34:09 cri


সুপ্রিয় বন্ধুরা, ২০১১ সাল হল চীন আন্তর্জাতিক বেতার বা সিআরআই প্রতিষ্ঠার ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৪১ সালে ইয়ানআনে প্রচারিত প্রথম কন্ঠ থেকে এখন ৬১টি ভাষায় সারা বিশ্বে প্রচারিত হচ্ছে। সিআরআই ডিএস্ক থেকে এফএম, বেতার থেকে ওয়েবসাইট ও বৈদেশিক বেতার থেকে আন্তর্জাতিক বেতারে গভীরভাবে পরিবর্তিত হয়েছে।

৭০ বছরে সিআরআই বহু মুগ্ধকর ও হৃদয় ছোঁয়া গল্প উপহার দিয়েছে। অসংখ্য মানুষ সিআরআই'র সম্প্রচার শুনে চীনের পরিবর্তন সম্পর্কে বলেন, অসংখ্য সাহসি সাংবাদিক আন্তর্জাতিক ক্ষেত্রের পরিবর্তনের সংবাদ সংগ্রহ করেছেন এবং অসংখ্য শ্রোতা আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়েছেন।

বন্ধুরা, আপনাদের সবাইকে যারা ৭০ বছর ধরে সিআরআই-এর সঙ্গে থেকে সমর্থন যুগিয়েছেন, তাদের ধন্যবাদ জানাই। আমরা ১ জুন থেকে বেতার সম্প্রচারের সময় চারবার "কালের স্মৃতি" নামক বিশেষ অনুষ্ঠান প্রচার করবো ও ওয়েবসাইটে বিশেষ ওয়েবপেজ খুলবো। এছাড়াও এ সম্পর্কিত একটি জ্ঞান যাচাই প্রতিযোগিতার আয়োজন করবো।

প্রতিবারের অনুষ্ঠানে আমরা দু'টি প্রশ্নের জবাব দিবো। শ্রোতা বন্ধুরা ভালভাবে আমাদের বিশেষ অনুষ্ঠান শুনবেন। এবারের জ্ঞান যাচাই প্রতিযোগিতার মেয়াদ হবে ৩১ অক্টোবর পর্যন্ত। আমরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় এবং বিশেষ পুরস্কার লাভকারী শ্রোতা নির্বচন করবো। বিশেষ পুরস্কার লাভকারী শ্রোতাকে চীনে এসে পরিদর্শনের আমন্ত্রণ জানাবো। আপনাদের অংশগ্রহণ আমাদের অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় ও সমৃদ্ধ করে তুলবে।


http://bengali.cri.cn/521/2011/06/08/41s113542.htm



Monday, June 6, 2011

জনপ্রিয় হয়ে উঠেছে দেশ টিভি’র চীনা ভাষা শিক্ষার অনুষ্ঠান “রবি দূরপাঠ”

জনপ্রিয় হয়ে উঠেছে দেশ টিভি’র চীনা ভাষা শিক্ষার অনুষ্ঠান

“রবি দূরপাঠ”


বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল 'দেশ টিভি'তে সরাসরি সম্প্রচারিত 'বাংলায় চীনা ভাষা শিক্ষা' বিষয়ক বিশেষ কোর্স “রবি দূরপাঠ” ব্যাপক দর্শক জনপ্রিয় হয়ে উঠেছে। কোর্সটির প্রশিক্ষক হিসেবে আছেন, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের পরিচালক ও চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের প্রতিনিধি ইয়াং ওয়েই মিং স্বর্ণা এবং চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের সাবেক বিদেশি ভাষা বিশেষজ্ঞ ও কনফুসিয়াস ক্লাসরুমের কনসালটেন্ট শিক্ষক মহিউদ্দিন তাহের। অনুষ্ঠানটি পর্যাক্রমে সঞ্চালন করছেন উম্মে ওয়ারা মিশু এবং লিজা।

২৬ মে বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিট থেকে প্রচারিত এই অনুষ্ঠানটি ইতিমধ্যে দর্শকদের মাঝে চীনা ভাষা শিক্ষার বিষয়ে ব্যাপক সারা পেলেছে। শুধু তাই নয় বিশেষ এই চীনা ভাষা শিক্ষার অনুষ্ঠানটি দর্শকদের মাঝে চীনা ভাষা শিখার পাশাপাশি চীনের সাহিত্য সংস্কৃতি সম্পর্কে আরো কাছ থেকে জানার এবং চীন ভ্রমণের প্রতি কৌতুহল সৃষ্টি করেছে। প্রতিদিন ক্লাস শেষে দর্শকদের জন্য নির্ধারিত “কুইজ” এর ব্যবস্থাটি দর্শকদের কাছে আরো বেশি আলোড়ন সৃষ্টি করেছে। কারণ কুইজ এর উত্তর গুলি অনেক সহজ এবং এর মাধ্যমে দর্শকরা খুব সহজে প্রতিদিন অন্তত একটি করে চীনা শব্দ শিখে ফেলতে পারছেন! অনুষ্ঠানে টেলিফোনের মাধ্যমে দর্শকদের সরাসরি অংশগ্রহন চীন সম্পর্কে জানার পথ আরো সহজ করে দিয়েছে। ইতিমধ্যে বহু দর্শক টেলিফোনে অংশ নিয়েছেন এবং ইয়াং ওয়েই মিং স্বর্ণা ও মহিউদ্দিন তাহেরকে প্রশ্ন করে চীন সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চেষ্টা করেছেন। প্রতিদিন অন্তত ৪/৫ জন দর্শক টেলিফোনে অংশ নিয়ে চীনা ভাষা শিক্ষা, চীনে পড়লেখা, ব্যবসা-বাণিজ্য, ভ্রমণ ইত্যাদি বিষয়ে জানার চেষ্টা করেন।

বাংলাদেশে চীন আন্তর্জাতিক বেতারের অন্যতম শ্রোতা সংঘ সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাব দেশ টিভি-র এই বিশেষ চীনা ভাষা শিক্ষা কোর্স “রবি দূরপাঠ” সম্পর্কে মাল্টিমিডিয়া প্রচারনামূলক কার্যক্রম পরিচালনা করেছে এবং করছে। এর মধ্যে রয়েছে চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতাদের কাছে মোবাইল এসএমএস পাঠানো, ই-মেইল, ওয়েবসাইট, কমিউনিটি ব্লগ, ফেইসবুক, টুইটার, পত্রিকা/ম্যাগাজিন, লিফলেট এর মাধ্যমে প্রচারনা। সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাব এর এই প্রচারনাটি সিআরআই শ্রোতাদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে। ফলে ইতিমধ্যে বহু শ্রোতার “রবি দূরপাঠ” অনুষ্ঠান দেখার সুযোগ হয়েছে এবং কয়েকজন শ্রোতা অনুষ্ঠানে সরাসরি টেলিফোনে যোগ দিয়ে বিভিন্ন প্রশ্ন করেছেন। চীন আন্তর্জাতিক বেতারের যে সকল শ্রোতাবন্ধুরা এখনো অনুষ্ঠানটি দেখেননি কিংবা টেলিফোনে অংশ নিতে পারেননি তারা দ্রুত অনুষ্ঠানটি দেখুন, উপভোগ করুন এবং কুইজে অংশগ্রহণ করে জিতে নিন বিনামূল্যে চীনা ভাষা শিক্ষার সুযোগ।




পয়তাল্লিশ মিনিট ব্যাপি ২০ পর্বের “রবি দূরপাঠ” অনুষ্ঠানটি (শুক্র ও শনিবার ছাড়া) প্রতিদিন বিকেল সাড়ে চারটায় দেখুন দেশ টিভিতে। এছাড়া তার পরদিন বেলা বারটা পনের মিনিট থেকে একটা পর্যন্ত পুন:প্রচার করা হচ্ছে। প্রতি পর্ব শেষে দর্শকদের জন্য একটি করে কুইজ থাকছে। কোর্স শেষে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে তিনজনকে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমে তিনমাসের চীনা ভাষা শিক্ষা কোর্সে বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।

সরাসরি অনুষ্ঠানে টেলিফোনে যোগ দিতে হলে ফোন করুন, ০২-৮৩৩২৫০৯ অথবা ০২-৮৩৩২৭৫৪ নম্বরে। এছাড়া ই-মেইল অথবা মোবাইল এসএমএস এর মাধ্যমেও প্রশ্ন করা যাবে। ই-মেইল ঠিকানা: durpath@desh.tv আর মোবাইল এসএমএস করতে হলে প্রথমে আপনার মোবাইল এর এসএমএস অপশনে যান এর পর টাইপ করুন ডিপি স্পেস আপনার নাম স্পেস আপনার ঠিকানা স্পেস আপনার প্রশ্ন এরপর পাঠিয়ে দিন ৭১৭১ নাম্বারে (dp Your Name &~~SPECIAL_REMOVE!#~~lt; space&~~SPECIAL_REMOVE!#~~gt; Your Address Your Question and send to 7171)।

প্রতিদিনের কুইজের উত্তর পাঠানো যাবে তার পরদিন বিকেল ৪টার পূর্ব পর্যন্ত। কুইজের উত্তর পাঠানো যাবে ই-মেইল অথবা মোবাইল এসএমএস করে। ই-মেইল ঠিকানা: durpath@desh.tv আর মোবাইল এসএমএস-এ উত্তর পাঠাতে হলে প্রথমে আপনার মোবাইলের এসএমএস অপশনে যান এর পর টাইপ করুন ডিপি স্পেস আপনার উত্তর এরপর পাঠিয়ে দিন ৭১৭১ নাম্বারে (dp Your Answer and send to 7171)।

এছাড়া অনুষ্ঠান সংক্রান্ত যে কোন বিষয়ে আপনার মতামত, প্রস্তাব ইত্যাদি লিখে জানাতে পারেন এই ঠিকানায়- প্রযোজক, রবি দূরপাঠ, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৭০, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা- ১২১৭।

“রবি দূরপাঠ” অনুষ্ঠানটি যৌথভাবে প্রযোজনা করেছেন আমজাদ সুজন, ফরিদা লিমাম ও ত্রিদিব বর্মণ। উল্লেখ্য বাংলাদেশে কোনো টেলিভিশন চ্যানেলে চীনা ভাষা শিক্ষা সংক্রান্ত এটিই প্রথম অনুষ্ঠান।

এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে লগইন করুন- http://cri-sarc.blogspot.com/2011/06/special-chinese-course-durpath-on.html অথবা http://southasiaradioclub.webs.com/apps/photos/album?albumid=11702482

দিদারুল ইকবাল,

মনিটর,

চীন আন্তর্জাতিক বেতার,

ঢাকা, বাংলাদেশ।

Special Chinese Course "Durpath" on Desh.TV



























Wednesday, June 1, 2011

CRI 70 Years Founding Anniversary



সিআরআই প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীতে ১০টি শ্রেষ্ঠ শ্রোতাসংঘ নির্বাচিত হবে


সিআরআই প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীতে

১০টি শ্রেষ্ঠ শ্রোতাসংঘ নির্বাচিত হবে


2011-06-01 15:30:19 cri

১. বর্ণনা

২০১১ সাল হলো চীন আন্তর্জাতিক বেতার বা সিআরআই প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী এবং সিআরআই'র প্রথম বিদেশি শ্রোতাসংঘ, জাপানের পেইচিং বেতার শ্রোতাসংঘ, প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। আজ, বিশ্বের পাঁচটি মহাদেশে সিআরআই'র ৩ হাজার ১ শ' ৬৫টি শ্রোতাসংঘ রয়েছে। এর মধ্যে বেতার শ্রোতাসংঘ ও নেট ব্যবহারকারী সংগঠন অর্ন্তভূক্ত রয়েছে। বিদেশি শ্রোতাসংঘগুলো বহু বছর ধরে চীনা সংস্কৃতি ও সিআরআই'র প্রচার, বিভিন্ন দেশের জনগণকে চীন সম্পর্কে জানানো এবং মৈত্রী জোরদার করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন কর চলেছে।

সিআরআই'র ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এবং বিদেশি শ্রোতাসংঘের উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে সিআরআই সারা বিশ্বে দশটি শ্রেষ্ঠ শ্রোতাসংঘ নির্বাচন করবে। এবারের নির্বাচনের ছবিচিত্র, লিখিত প্রতিবেদন এবং অডিও ও ভিডিও ৬১টি ভাষার বেতার ও ওয়েবসাইটের মাধ্যমে সারা বিশ্বের শ্রোতাদের মধ্যে প্রচার করা হবে।

২. নির্বাচনের পরিধি

সারা বিশ্বে সিআরআই'র বিদেশি শ্রোতাসংঘ।

৩. নির্বচানের সময়

২০১১ সালের ১ জুন থেকে ১ ডিসেম্বর পর্যন্ত।

৪. নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা

যেসব শ্রোতাসংঘ নিয়মিতভাবে সিআরআই'র অনুষ্ঠান শুনছে ও ওয়েবসাইট দেখছে এবং চীনা সংস্কৃতি ও সিআরআই'র অনুষ্ঠান প্রচার সম্পর্কিত কর্মসূচি এবং সিআরআই'র ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনী অনুষ্ঠান আয়োজন করেছে বা অংশ নিয়েছে, তারা এবারের নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য বলে বিবেচিত হবে।

৫. নির্বাচনে অংশগ্রহণের উপকরণ

অংশগ্রহণেচ্ছু শ্রোতাসংঘগুলোকে তাদের নিজেদের সম্পর্কে বর্ণনা এবং চীনা সংস্কৃতি বা সিআরআই'র প্রচার সম্পর্কে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের অডিও, ভিডিও, ছবি, খবর বা প্রতিবেদন ২০১১ সালের ১ আগস্টের আগে সিআরআই দপ্তরে পাঠাতে হবে।

৬. পুরস্কার

ক) দশটি শ্রেষ্ঠ শ্রোতাসংঘকে '২০১১ সালের শ্রেষ্ঠ বিদেশি শ্রোতাসংঘ'-এর পুরস্কার প্রদান করা হবে এবং তাদের প্রতিনিধিদেরকে ২০১১ সালের ডিসেম্বর মাসে চীনে এসে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সিআরআই'র ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনী অনুষ্ঠান ও অন্যান্য পরিদর্শনে অংশ নিতে আমন্ত্রণ জানানো হবে।

খ) আরো বেশি চীনা সংস্কৃতি ও সিআরআই'র প্রচারে উদ্বুদ্ধ করার লক্ষ্যে শ্রেষ্ঠ দশটি শ্রোতাসংঘকে ৩ হাজার থেকে ১০ হাজার পর্যন্ত ইউয়ান রেনমিনপি প্রদান করা হবে।

গ) যোগাযোগ

ফোন নম্বর: 0086-10-68892420, 0086-10-68892299

ই-মাইল: ben@cri.com.cn

আরো বিস্তারিত দেখুন: http://bengali.cri.cn/641/2011/06/01/41s113386.htm


তথ্য সংগ্রহে,

দিদারুল ইকবাল

মনিটর

চীন আন্তর্জাতিক বেতার

ঢাকা, বাংলাদেশ

Tuesday, May 31, 2011

সিআরআই ওয়েবসাইট এ প্রকাশিত: সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ

CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award