Monday, April 14, 2014

Bengali New Year-1421's greetings SMS from CRI-11


Shuvo Naboborsho!

Received: 07:30:09am, 14 Apr. 2014, (+8801711054985)

From: +8613*********,  
Yu Guangyue
Director
China Radio International (CRI)
Bengali Service
Beijing, China

Happy Bengali New Year 1421

“বৈশাখ মানেই বাংলা নববর্ষ। বাংলা নববর্ষের প্রথম মাস। এর মধ্যে দিয়েই শুরু হয়ে গেল আরেকটি নতুন বছর। এই মাস দিয়ে সূচিত হল আগামী একটি বছরের যাত্রা। অতীত হয়ে গেল পিছনের সব কিছু। চৈত্রের শেষ সূর্য ডোবার সাথে সাথে শেষ হয়ে গেছে আরেকটি বছর। নতুন একটি বছরের দিকে চেয়ে আমাদের আশা আকাঙ্ক্ষা আর চাওয়া পাওয়ার প্রত্যাশা নিয়ে দিন চলা শুরু হল নতুন করে। আরেকটি সূর্যের উদয়ের মধ্যে দিয়ে নতুন একটি বছরের আগমন ঘটল। আমরা এই নতুন বছরটির শুভ প্রত্যাশা কামনা করি। এই বছরের মধ্যে প্রকৃতির সব রূপ বৈচিত্র্যই থাকবে। থাকবে ভাঙ্গা গড়ার খেলা। থাকবে আনন্দ হাসি আর সুখ-দুখের স্বপ্ন। প্রত্যেকেই নিজের মতো করে বরণ করে নেবে এই মাসকে। এই জন্যই বৈশাখের এতো কদর। তার প্রতি সবার এতো আগ্রহ। আশা-প্রত্যাশার মধ্যে দিয়ে তাকে বরণ করা হয়।
নববর্ষ আসে ঘরে ঘরে। নববর্ষ আসে হৃদয়ে হৃদয়ে। আর হৃদয় আনে ভালোবাসার বারতা। পুরানো সব কিছুকে বাদ দিয়ে নতুনের জয়ে ধ্বনির মধ্যে দিয়ে আসে বৈশাখ। কর্দমাক্ত সব ধুয়ে মুছে নতুন করে শুরু হয় পরিচ্ছন্নতার। মানুষ নতুন উদ্যোমে যেন শুরু করতে চায় তার জীবনযাপন।
ঐ দিন সেজেগুজে, বৈশাখি পোশাকে স্বাগত জানানো হয় নববর্ষকে। প্রচন্ড গরম উপেক্ষা করেই মানুষের ঢল নামে উসবের জন্য। সবাই সুন্দর একটি ভবিষ্য প্রত্যাশা করে। বৈশাখ আমাদের অনেক প্রত্যাশার। অনেক আশার বাণী শোনা যাবে তার কাছে। আমরা বৈশাখকে স্বাগত জানাই; স্বাগত জানাই নববর্ষকে। শুভ নববর্ষ ১৪২১।”
বাংলা নববর্ষ বাংলাদেশের সকল মানুষের তথা বাঙালি জাতির জন্য একটি ঐতিহ্যবাহী উসবের দিন। নববর্ষ মানে নতুন করে আর একটি বছরের যাত্রা শুরু, যেন নতুন করে সুন্দরের দিকে এগিয়ে চলা। ‘‘এসো হে বৈশাখ, এসো এসো’’ এ সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে বাঙালী জাতি নববর্ষের আনুষ্ঠানিকতা শুরু করে। এটা যে শুধু একটি উৎসব তা কিন্তু নয়। বাংলা সন আমাদের জাতীয় সন। রাষ্ট্রীয় ও সামাজিক ক্ষেত্রে ইংরেজি সাল প্রচলিত হলেও বাংলাদেশের বৃহত্তর গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে নিত্যকর্মে বাংলা সনের বহুল প্রচলন রয়েছে। কৃষিকর্ম, সরকারি খাজনা (ভূমি রাজস্ব), মহাজনী ও ব্যবসায়িক লেনদেন সবই বাংলা তারিখে। স্বাধীনতা প্রাপ্তির পর সরকারি কাজকর্মের মাঝে ইংরেজি সালের পাশাপাশি বাংলা সন-তারিখ লেখার জন্য ১৯৮৭ সালের ১জানুয়ারি নির্দেশ জারি করে সরকার। ফলে বাংলা একাডেমীর ১৯৬৬ সালের পঞ্জিকা অনুযায়ী সব সরকারি মন্ত্রণালয়, বিভাগ, পরিদফতর ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোয় এ নির্দেশ পালিত হয়ে থাকে।
বৈশাখী মেলা বাঙালী জাতির সার্বজনীন উৎসব। দেশের বিভিন্ন এলাকায় প্রায় ২০০ বৈশাখী মেলা প্রতি বছর অনুষ্ঠিত হয়। কোথাও কোথাও এক দিন আবার কোথাও এক সপ্তাহ এ মেলা অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকার প্রধান তিনটি ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে। যাদের প্রত্যেকেরই নতুন বছরের নতুন দিনে উৎসব আছে। ত্রিপুরাদের বৈশুখ, মারমাদের সাংগ্রাই ও চাকমাদের বিজু উৎসব। বর্তমানে এই তিনটি জাতিসত্তা একত্রে পয়লা বৈশাখে যৌথভাবে বৈশাবি উৎসব পালন করে।
বর্তমানে প্রচলিত বিভিন্ন আঞ্চলিক অনুষ্ঠানের মধ্যে চট্টগ্রামের জববারের বলীখেলা, রাজশাহীর গম্ভীরা প্রবল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পয়লা বৈশাখকে কেন্দ্র করে লোকগায়কের উপস্থিতি থাকে। তারা যাত্রা, পালাগান, জারিগান, গম্ভীরা, গাজীর গান, আলকাপ গানহ বিভিন্ন ধরনের লোকসঙ্গীত, বাউল, মারফতি, মুর্শিদি, ভাটিয়ালী ইত্যাদি আঞ্চলিক গান পরিবেশন করেন। কোথাও কোথাও চলচ্চিত্র প্রদর্শনী, নাটক, পুতুল নাচ, লাঠি খেলা, সাপ খেলা, নাগরদোলা, হাডুডু, চড়কি খেলা, যাত্রা পালা, সার্কাস ইত্যাদি মেলার বিশেষ আকর্ষণ। এছাড়া শিশুদের জন্য থাকে বায়োস্কোপ। মূলত এসব অনুষ্ঠান এখনো কম-বেশি সারা দেশে আনন্দঘন লোকায়িত সংস্কৃতির ধারক হিসেবে পালিত হয়ে আসছে।
১৪ এপ্রিল ২০১৪ বাংলাদেশসহ পৃথিবী ব্যাপী বাংলা ভাষাভাষি সকলে উদযাপন করছে “১লা বৈশাখ- বাংলা নববর্ষ”। এ উপলক্ষ্যে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগের সকল শ্রোতা বন্ধুদের বাংলা নববর্ষের শুভেচ্ছা।  
বাংলা নববর্ষ আসে আনন্দের পসরা নিয়ে। অতীতকে ভোলাতে আর ভবিষ্যতের সম্ভাবনায় আশান্বিত হতে। বাংলাদেশ জেগে উঠুক সম্ভাবনার রাঙা আলোয়। তাই আমরা বৈশাখকে স্বাগত জানাই; স্বাগত জানাই বাংলা নববর্ষকে। শুভ নববর্ষ ১৪২১। আপনার সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন।


দিদারুল ইকবাল
বাংলাদেশ মনিটর
চীন আন্তর্জাতিক বেতার
ঢাকা, বাংলাদেশ।

Friday, March 28, 2014

CRI-SARC's Comilla District Branch President Visits in Club Headquarter

Today, CRI- South Asia Radio Club (CRI-SARC)'s Comilla District Branch President Mr. Md.Abdul Halim and club member Mr. Milton Chandra Roy visited in CRI- South Asia Radio Club headquarter. They are met with CRI-SARC's Founder & Director General Mr. Didarul Iqbal. Didarul Iqbal was discussed with theirs a long time of Dxing activities. After end of the meeting, Didarul Iqbal gave theirs some DX gifts. For example, Pens, Pads, Telephone index, Magazines, News Paper, Badges, etc.. It was a gift of CRI, BBC, DW, NHK and RVA. Mr. Halim and Mr. Milton was glad to get a lot of gift.




Wednesday, January 29, 2014

CRI English Online: Chinese New Year & Spring Festival 2014

Tuesday, January 28, 2014

Technical Report of CRI FM- 90.0MHz in Chittagong Betar


Monday, January 27, 2014

CRI Satellite FM Receiver in Bangladesh Betar Chittagong (FM- 90.0 MHz)


CRI Monitor Didarul Iqbal with CRI Satellite FM Receiver 85 MHz
CRI Satellite 85 MHz

Thursday, January 23, 2014

Rafiqul Islam got a Certificate of "2013 Experience China- Qinghai, Ningxia and Gansu Knowledge Contest" from CRI English Service

 (Second Prize)

Rafiqul Islam
CRI- South Asia Radio Club
House- 336, Section- 7,
Road- 2, Mirpur, Dhaka- 1216,
Bangladesh

Thursday, December 26, 2013

Asiful Islam Ratul got a Certificate of "Kaleidoscope China Contest 2013" from CRI Bengali Service

(Third Prize)

Asiful Islam Ratul
Green hill International School (Global hill)
Section- 6, Block- C, House- 12, Road- 10,
Mirpur, Dhaka- 1216, Bangladesh

Tuesday, December 3, 2013

72 Years Founding Anniversary of China Radio International (CRI)


আজ চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী
খুব শীঘ্রয় বিশ্বের মধ্যে সিআরআই একটি আধুনিক, বহুমূখী ও নতুন ধারার আন্তর্জাতিক সংবাদ সংস্থা হিসেবে অধিষ্ঠিত হবে- দিদারুল ইকবাল, সিআরআই বাংলাদেশ মনিটর

আজ ২০১৩ সালের ৩ ডিসেম্বর। চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৪১ সালের ৩রা ডিসেম্বর রাতে বর্তমান চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) অর্থাৎ তৎকালীন ইয়ান আন সিনহুয়া বেতারের প্রথম কন্ঠ ইথারে ভেসে ওঠে চীনের ইয়ান আনের একটি গুহা থেকে। তখন কেবল রোজ ১৫ মিনিটের জাপানী ভাষার অনুষ্ঠান সম্প্রচার করা হতো। এর মধ্য দিয়েই চীনের বৈদেশিক বেতার ব্রতের ঐতিহাসিক অধ্যায় রচনা হয়। আর সেদিনই চীন আন্তর্জাতিক বেতারের জন্ম অর্থাৎ বিরামহীন পথ চলার শুরু।
১৯৪৯ সালের ২৫শে মার্চ ইয়ান আন সিনহুয়া বেতার চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং গণ মুক্তি ফৌজের সদর দপ্তরের সঙ্গে বেইপিং অর্থাৎ বর্তমান বেইজিংয়ে স্থানান্তিরিত হয়েছে এবং সঙ্গে সঙ্গে বেতারের নামও বদলে বেইপিং সিনহুয়া বেতার নামকরণ করা হয়। একই বছরের ২৭শে সেপ্টেম্বর এর নাম আবার বদলে করা হয়েছে বেইজিং সিনহুয়া বেতার। চীনের বৈদেশিক বেতার ব্রতের সত্যিকার উন্নয়ন শুরু হয়েছে নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার পর। ১৯৪৯ সালের ডিসেম্বর মাসে বেইজিং সিনহুয়া বেতারের নাম বদলে কেন্দ্রীয় গণ বেতার হয়েছে। সেই বছরে বেইজিং বেতারে ১১টি বিদেশী ভাষার অনুষ্ঠান প্রচারিত হয়। এখন চীন আন্তর্জাতিক বেতার বিশ্বের বিভিন্ন মহাদেশে ব্যুরো অফিস খুলেছে এবং চীনের হংকং, ম্যাকাওসহ বিভিন্ন প্রদেশে এর প্রতিনিধি অফিস প্রতিষ্ঠিত হয়েছে। সিআরআই-এর উদ্দেশ্য হলো চীনের জনগণ এবং বিশ্বের বিভিন্ন দেশের জনগণের মধ্যকার সমঝোতা ও মৈত্রী বাড়ানো। বর্তমানে সিআরআই থেকে চীনের ম্যানডারিন ভাষা, অন্য চারটি আঞ্চলিক ভাষা ও বিদেশী ভাষা মিলিয়ে মোট ৬৫টি ভাষায় অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এবং বেতার কার্যক্রম ছাড়াও ইন্টারনেটে চীনা ভাষাসহ প্রতিটি বিদেশী ভাষার ওয়েবসাইট প্রতিষ্ঠিত হয়েছে। এসব ওয়েবসাইটে এক সপ্তাহের অনুষ্ঠান শুনা যায়। ইথার ও ইন্টারনেটের মাধ্যমে সিআরআই বিশ্বের সামনে চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, জনগণের সুখী জীবনযাপন এবং বৈশিষ্ট্যময় চীনা সংস্কৃতি তুলে ধরেছে। এ রেডিও চীনা জনগণ ও বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মধ্যে বোঝাপড়ার সেতু প্রতিষ্ঠিত করেছে।
এ প্রসঙ্গে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল বলেন, বিভিন্ন সৃজনশীল উদ্ভাবনের মাধ্যমে চীন অন্তর্জাতিক বেতার (সিআরআই) বিশ্বের সাথে আন্তর্জাতিক যোগাযোগ চাহিদা মেটাতে দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সিআরআই কর্তৃপক্ষ অন্যান্য কর্মসূচীর পাশাপাশি পেশাদার বিশ্ব সংবাদের ওপর গুরুত্ব দিচ্ছে যাতে এ রেডিওকে একটি শীর্ষ আন্তর্জাতিক সংবাদ সংস্থা হিসেবে গড়ে তোলা যায়। আমার বিশ্বাস খুব শীঘ্রয় বিশ্বের মধ্যে সিআরআই একটি আধুনিক, বহুমূখী ও নতুন ধারার আন্তর্জাতিক সংবাদ সংস্থা হিসেবে অধিষ্ঠিত হবে। কারণ বর্তমানে সিআরআই ৬৫টি ভাষার রেডিও, টেলিভিশন, পত্রিকা, ইন্টারনেট ও মোবাইল ফোনসহ বহুমূখী যোগাযোগ পদ্ধতিতে বিশ্বের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সামনে চীনের তথ্য ও সংস্কৃতি তুলে ধরতে সক্ষম হয়েছে। তাছাড়া সিআরআই বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ভাষায় অনুষ্ঠান সম্প্রচারকারী আন্তর্জাতিক যোগযোগ সংস্থা। ৭২ বছরের সাফল্যে সিআরআই-এর এখন রয়েছে বহু বৈদেশিক শাখা বেতার, সহযোগী বেতার, গ্লোবাল নেটওয়ার্ক বেতার, বৈদেশিক অনুষ্ঠান স্টুডিও, কনফুসিয়াস ক্লাসরুম, বৈদেশিক সংবাদ কার্যালয় এবং ৪১১২টি বিদেশী বেতার শ্রোতা সংঘ। শুধু তাই নয়, সিআরআই প্রতি বছর তার বিদেশী শ্রোতাদের কাছ থেকে ৩০ লক্ষাধিকেরও বেশি চিঠি পেয়ে থাকে।

বাংলাদেশের সিআরআই সাউথ এশিয়া রেডিও ক্লাবের উপ-পরিচালক তাছলিমা আক্তার লিমা বলেন, সিআরআই তার বিভিন্ন দেশের ভাষায় অনুষ্ঠান সম্প্রচারের মধ্য দিয়ে শ্রোতাদের কাছে নানা ধরনের তথ্য পৌছেঁ দিচ্ছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের জনগণের সঙ্গে চীনা জনগণের সমঝোতা ও মৈত্রী বাড়ানোর জন্য বিশাল অবদান রেখেছে। আমরা আত্নবিশ্বাসের সাথে বলতে পারি সিআরআই চীন ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের জন্য অনন্য অবদান রেখে আসছে। চীন আন্তর্জাতিক বেতারের প্রতিষ্ঠার ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আমি আমাদের সিআরআই সাউথ এশিয়া রেডিও ক্লাবের এবং বাংলাদেশের সকল শ্রোতার পক্ষ থেকে বেতারের সকল কর্মীকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানাই। আশা করি, ভবিষ্যতে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) আরো বেশি সাফল্য অর্জন করবে। তিনি বলেন, বাংলাদেশে চীন আন্তর্জাতিক বেতারের সর্বোচ্চ সম্মানসূচক পুরস্কারপ্রাপ্ত সংগঠন ‘সিআরআই সাউথ এশিয়া রেডিও ক্লাব’ প্রতি বছর চীন আন্তর্জাতিক বেতারের এ দিবসটি অত্যন্ত গুরুত্বের সাথে স্মরণ করে শ্রোতাদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award