Sunday, March 18, 2012

সিআরআই শ্রোতা জরিপ ২০১২


তারিখ: ১৫/০৩/২০১২

সিআরআই শ্রোতা জরিপ ২০১২

প্রিয় শ্রোতাবন্ধু,

সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগ এবং শ্রোতাদের মধ্যে পারস্পারিক সম্পর্ক আরো মজবুত করার লক্ষ্যে এবং সিআরআই’র এফ.এম ও শর্টওয়েব সম্প্রচার, ওয়েবসাইট পরিসেবা এবং কনফুসিয়াস ক্লাসরুমের পর্যালোচনা করতে সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব ২০১২ সালের ১৫ই মার্চ থেকে শুরু করে ৩০ এপ্রিল ২০১২ পর্যন্ত একটি শ্রোতা জরিপের উদ্যোগ গ্রহণ করেছে। তবে এটা ঠিক যে এ জরিপের মাধ্যমে সিআরআই’র সকল বিষয় তুলে ধরা সম্ভব না হলেও প্রধান কিছু বিষয়কে কেন্দ্র করে জরিপটি পরিচালিত হচ্ছে। যা সিআরআই’-কে আরো সমৃদ্ধ ও সৃজনশীল করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমরা আশা করছি উপরে উল্লেখিত প্রশ্নের আলোকে আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ দিয়ে জরিপ কার্যক্রমে সহযোগিতা করবেন। এ প্রয়াসকে বাস্তবে রূপ দিতে হলে আপনার সহযোগিতার কোন বিকল্প নেই। এই জরিপের মাধ্যমে আপনার দেওয়া মতামত আমরা চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগের পরিচালক ম্যাডাম ইউ কোয়াং য়ূএ-এর কাছে তুলে ধরবো। যা পরবর্তিতে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) কার্যক্রমের কর্ম পরিকল্পনায় বা অনুষ্ঠান সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি।

অনুগ্রহ করে দ্রুত নির্দিষ্ট সময়ের মধ্যে জরিপ ফরমটি পুরন করে আমাদের ই-মেইল: monitor.cri@gmail.com অথবা দিদারুল ইকবাল (পরিচালক), সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব, বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২, মিরপুর, ঢাকা- ১২১৬ এই ঠিকানায় পাঠিয়ে দিন। জরিপে অংশগ্রহণকারী সকলের তথ্য সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং সম্ভব হলে সিআরআই’র ওয়েবসাইটেও প্রকাশের উদ্যোগ নেওয়া হবে। ধন্যবাদ

দিদারুল ইকবাল

মনিটর

চীন আন্তর্জাতিক বেতার

ঢাকা, বাংলাদেশ।

মোবাইল: ০১৭১১০৫৪৯৮৫, ০১৮১৪২৭৮৩৪৩

সিআরআই শ্রোতা জরিপ ২০১২ প্রশ্ন সমূহ

১. আপনি কি চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগের অনুষ্ঠান শুনেন?

* হ্যাঁ, * না

২. কিভাবে আপনি চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগের অনুষ্ঠান শুনে থাকেন এবং সাধারণত কোন ফ্রীকোয়েন্সিতে?

* FM: Dhaka-103.2 & Chittagong-105.4 MHz, * SW: 9490, 9600, 11610, 9610, 9690, 9655 & 11640 MHz, * MW: 1188 & 1269 KHz, * Internet

৩. চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর অনুষ্ঠান শুনতে আপনি কোন মাধ্যম ব্যবহার করেন?

* মোবাইল ফোন, * রেডিও, * কম্পিউটার/ল্যাপটপ

৪. আপনি কী ধরনের মোবাইল ফোন ব্যবহার করেন এবং সেটি কি ইন্টারনেট সাপোর্ট করে?

* মোবাইলের নাম ও মডেল নং-………………...… * হ্যাঁ, * না

৫. আপনি কোন এলাকা থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনে থাকেন?

* থানা এবং জেলার নাম লিখুন: …………………...………

৬. সিআরআই-তে বিদ্যমান অনুষ্ঠানগুলোর মধ্যে কোনটি কোনটি আপনি পছন্দ করেন?

* সংবাদ, * প্রতিবেদন, * নতুন আলোয় চীন, * চলুন বেড়িয়ে আসি, * সাংস্কৃতিক সম্ভার, * অর্থনীতির অগ্রযাত্রা, * মুক্ত মন মুক্ত চিন্তা, * রকমারি, * জীবন গানের দক্ষিণ এশিয়া, * প্রতিদিন চীনা ভাষা

৭. সিআরআই-এ শ্রোতাদের চিঠিপত্রের অনুষ্ঠান মুখমোখি’র বর্তমান সময় যথেষ্ট বলে মনে করেন?

* হ্যাঁ, * না

৮. সিআরআই থেকে আপনি আরো কী ধরনের নতুন অনুষ্ঠান শুনতে চান বা কী পরিবর্তন দেখতে চান (কোন মতামত থাকলে অনুগ্রহ করে লিখুন)?

* .…………………...………………………

৯. চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর FM সম্প্রচারের পরিধি আরো বাড়ানো প্রয়োজন আছে বলে মনে করেন? (উত্তর হ্যাঁ হলে কোন কোন এলাকায় লিখুন)

* হ্যাঁ, ……………………………… * না

১০. সিআরআই ব্যতীত আপনার পছন্দের আন্তর্জাতিক বেতার আর কী কী? এর কারণ কী?

* বিবিসি, ……………….................………

* ভয়েস অব আমেরিকা, ……………………..

* ডয়চে ভেলে, ………………............…….

* রেডিও জাপান, …………….........…….….

* রেডিও তেহরান, ……………........…….…

* রেডিও ভেরিতাস এশিয়া, …………………..

* অন্যান্য..…………...................…......…

১১. আপনি কি সিআরআই বাংলা বিভাগের ওয়েবসাইট দেখেন এবং কিভাবে?

* হ্যাঁ, * না, এবং * মোবাইল, * কম্পিউটার/ল্যাপটপ, * সাইবার ক্যাপে

১২. সিআরআই বাংলা বিভাগের ওয়েবসাইটে লাইভ অনুষ্ঠান শুনার ব্যবস্থা রাখার প্রয়োজন আছে কি?

* হ্যাঁ, * না

১৩. সিআরআই’র ওয়েবসাইটে পডকাস্ট সেবা চালু করা প্রয়োজন আছে বলে মনে করেন?

* হ্যাঁ, * না

১৪. সিআরআই বাংলা বিভাগ থেকে প্রচারিত প্রতিদিনের অনুষ্ঠান “অডিও/MP3/iTunes ফাইল” আকারে ওয়েবসাইটে আর্কাইভ করে রাখা প্রয়োজন বলে মনে করেন?

* হ্যাঁ, * না

১৫. সিআরআই বাংলা বিভাগ থেকে প্রচারিত প্রতিটি অনুষ্ঠানের বিবরণ “ওয়ার্ড ডকুমেন্টস” আকারে ওয়েবসাইটে আর্কাইভ করে রাখা প্রয়োজন বলে মনে করেন?

* হ্যাঁ, * না

১৬. সিআরআই বাংলা বিভাগের ওয়েবসাইটে আলাদাভাবে শ্রোতাদের জন্য এক জায়গায় সমৃদ্ধ আকারে মতামত প্রকাশের বিভাগ/কর্ণার থাকার প্রয়োজন আছে কি?

* হ্যাঁ, * না

১৭. সিআরআই বাংলা বিভাগের ওয়েবসাইটে সিআরআই’র সকল তালিকাভূক্ত শ্রোতা সংঘের গ্রুপ ছবিসহ সংক্ষিপ্ত পরিচিতি প্রকাশ করা এবং আর্কাইভ আকারে রাখা প্রয়োজন বলে মনে করেন?

* হ্যাঁ, * না

১৮. সিআরআই বাংলা বিভাগ থেকে প্রকাশিত “পুবের জানালা” নিয়মিত এবং আরো সমৃদ্ধ আকারে প্রকাশ করা প্রয়োজন বলে মনে করেন?

* হ্যাঁ, * না

১৯. বাংলাদেশে প্রতি বছর “একুশে গ্রন্থমেলা”য় চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর অংশগ্রহণ করার প্রয়োজন আছে বলে মনে করেন কি?

* হ্যাঁ, * না

২০. বাংলাদেশে চীনা ভাষা শিক্ষার কার্যক্রম সিআরআই কনফুসিয়াস ক্লাসরুমের কার্যালয় আরো বাড়ানোর প্রয়োজন আছে বলে মনে করেন? (উত্তর হ্যাঁ হলে কোন কোন এলাকায় লিখুন)

* হ্যাঁ, …………………... * না, * মন্তব্য নেই

২১. বাংলাদেশ-চীন মৈত্রীর সম্পর্ক আরো সুগভীর করতে এবং শ্রোতাদের সাথে সিআরআই ও চীনের মধ্যে যোগাযোগ আরো সহজ করতে তথ্য ও সাংস্কৃতিক মাধ্যম হিসেবে বাংলাদেশে সিআরআই’র ব্যুরো অফিস থাকার প্রয়োজন আছে বলে মনে করেন?

* হ্যাঁ, * না

২২. বাংলাদেশে প্রতি বছর চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর শ্রোতা সম্মেলন আয়োজন করা প্রয়োজন আছে বলে মনে করেন? (উত্তর হ্যাঁ হলে প্রতি বছর কোন মাসে?)

* হ্যাঁ, …………...………..মাসে, * না

জরিপে অংশগ্রহণকারী শ্রোতার নাম:

শ্রোতা সংঘের নাম (যদি থাকে):

যোগাযোগ ঠিকানা:

মোবাইল/ফোন নাম্বার:

ই-মেইল ঠিকানা:

মতামতদাতার স্বাক্ষর ও তারিখ

Saturday, March 17, 2012

CRI Listeners Survey 2012



Sunday, March 11, 2012

Top Listeners Club Award 2011: "Radio Memories, 70th Anniversary of CRI" Clubs Contest

সিআরআই’র ২০১১ শ্রেষ্ঠ শ্রোতাসংঘ পুরস্কার পেল-

“সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব”


২০১১ সালের ৩ ডিসেম্বর ছিলো চীন আন্তর্জাতিক বেতার বা সিআরআই প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। বিশ্বের পাঁচটি মহাদেশে সিআরআই'র ৩ হাজার ১ শ' ৬৫টি শ্রোতাসংঘ রয়েছে। এর মধ্যে বেতার শ্রোতাসংঘ ও নেট ব্যবহারকারী সংগঠন অর্ন্তভূক্ত রয়েছে। বিদেশি শ্রোতাসংঘগুলো বহু বছর ধরে চীনা সংস্কৃতি ও সিআরআই'র প্রচার, বিভিন্ন দেশের জনগণকে চীন সম্পর্কে জানানো এবং মৈত্রী জোরদার করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন কর চলেছে।

সিআরআই'র ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এবং বিদেশি শ্রোতাসংঘের উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে সিআরআই সারা বিশ্বে দশটি শ্রেষ্ঠ শ্রোতাসংঘ নির্বাচন করার ঘোষণা দেয়।

যেসব শ্রোতাসংঘ নিয়মিতভাবে সিআরআই'র অনুষ্ঠান শুনছে ও ওয়েবসাইট দেখছে এবং চীনা সংস্কৃতি ও সিআরআই'র অনুষ্ঠান প্রচার সম্পর্কিত কর্মসূচি এবং সিআরআই'র ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনী অনুষ্ঠান আয়োজন করেছে বা অংশ নিয়েছে, তারা এই নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য বলে বিবেচিত হবে।

অংশগ্রহণেচ্ছু শ্রোতাসংঘগুলোকে তাদের উপকরণ অর্থাৎ নিজেদের সম্পর্কে বর্ণনা এবং চীনা সংস্কৃতি বা সিআরআই'র প্রচার সম্পর্কে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের অডিও, ভিডিও, ছবি, খবর বা প্রতিবেদন ২০১১ সালের ১ আগস্টের আগে সিআরআই দপ্তরে পাঠাতে বলা হয়।

বাংলাদেশ থেকে সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব ১লা অক্টোবর ১৯৯৭ সাল থেকে ২০১১ সালের ২০ জুলাই পর্যন্ত চীনা সংস্কৃতি ও সিআরআই’র প্রচারনা এবং মৈত্রী সম্পর্ক জোরদার করার লক্ষ্যে যত ধরনের সাংগঠনিক কর্মসূচী পালন করেছে তার সকল উপকরণ যেমন, খবর বা প্রতিবেদন, ছবি, বিভিন্ন পত্রিকার কার্টিং, সংগঠনের বর্ণনা ও অন্যান্য তথ্য দিয়ে তৈরী ডকুমেন্টারী বই এবং ভিডিও চিত্রসহ সিআরআই'র ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ঢাকা ও চট্টগ্রামে আয়োজিত ৩টি উদযাপনী অনুষ্ঠানের বিশেষ প্রতিবেদন, ছবি ও ভিডিও ডকুমেন্টারী ২৬ জুলাই ২০১১ তারিখে সিআরআই’র বিদেশী ভাষা বিশেষজ্ঞ আবাম সালাউদ্দিনের মাধ্যমে সিআরআই বাংলা বিভাগের দপ্তরে পাঠানো হয়।

১১ই মার্চ ২০১২ তারিখ রবিবার (সন্ধ্যে ৬:৩০ মিনিটে এফ.এম ১০৩.২০ মেগাহার্জ এবং সন্ধ্যে ৭টা থেকে ৮টা, ৮টা থেকে ৯টা, ৯টা থেকে ১০টা পর্যন্ত শর্টওয়েভ ৯৪৯০, ৯৬০০, ১১৬১০, ৯৪৯০, ৯৬১০ ও ৯৬৯০ মিটারব্যান্ডে) চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগ থেকে প্রচারিত “জীবন গানের দক্ষিণ এশিয়া” পর্বে শ্রোতাদের চিঠি পত্রের জবাবের অনুষ্ঠান “মুখোমুখি”তে সিআরআই'র ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে “সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব”-কে শ্রেষ্ঠ শ্রোতাসংঘ হিসেবে ঘোষণা করেন চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের বিশেষজ্ঞ ছাই ইউয়ে মুক্তা।




সিআরআই’র ২০১১ শ্রেষ্ঠ শ্রোতাসংঘ পুরস্কার পেল- “সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব”

সিআরআই’র ২০১১ শ্রেষ্ঠ শ্রোতাসংঘ পুরস্কার পেল-

“সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব”


সিআরআই'র ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনী অনুষ্ঠানের আয়োজনসহ বহু বছর ধরে চীনা সংস্কৃতি ও সিআরআই'র প্রচার, নিজ দেশের জনগণকে চীন সম্পর্কে জানানো এবং মৈত্রী জোরদার করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করা, নিয়মিতভাবে সিআরআই'র অনুষ্ঠান শুনা ও ওয়েবসাইট দেখা এবং সিআরআই'র অনুষ্ঠান প্রচার সম্পর্কিত নিয়মিত কর্মসূচি পালন করায় বাংলাদেশ থেকে “সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব”-কে ২০১১ সালের শ্রেষ্ঠ শ্রোতাসংঘ হিসেবে ১১ই মার্চ ২০১২ তারিখ রবিবার (সন্ধ্যে ৬:৩০ মিনিটে এফ.এম ১০৩.২০ মেগাহার্জ এবং সন্ধ্যে ৭টা থেকে ৮টা, ৮টা থেকে ৯টা, ৯টা থেকে ১০টা পর্যন্ত শর্টওয়েভ ৯৪৯০, ৯৬০০, ১১৬১০, ৯৪৯০, ৯৬১০ ও ৯৬৯০ মিটারব্যান্ডে) চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগ থেকে প্রচারিত “জীবন গানের দক্ষিণ এশিয়া” পর্বে শ্রোতাদের চিঠি পত্রের জবাবের অনুষ্ঠান “মুখোমুখি”তে ঘোষণা করেন চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের বিশেষজ্ঞ ছাই ইউয়ে মুক্তা।

Saturday, March 10, 2012

সিআরআই ওয়েবসাইট সর্বশেষ নিবন্ধ : সিনহুয়া বার্তা সংস্থার প্রামাণ্যচিত্রে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম





Wednesday, March 7, 2012

CNC Documentary with CRI-SMF Confucius Classroom in Dhaka













সিনহুয়া বার্তা সংস্থার প্রামাণ্যচিত্রে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম


বাংলাদেশের ঢাকায় অবস্থিত সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের চীনা ভাষা শিক্ষার কার্যক্রম নিয়ে খুব শীঘ্রই চীনের সিনহুয়া বার্তা সংস্থায় সম্প্রচার করা হবে একটি বিশেষ প্রামাণ্যচিত্র। ৭ই মার্চ ২০১২ এই প্রামাণ্যচিত্রটি নির্মান করেন, সিনহুয়া বার্তা সংস্থার ঢাকা ব্যুরো চীফ চিয়াং হুয়া। প্রামাণ্যচিত্রটিতে থাকবে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের চীনা ভাষা শিক্ষার্থীদের পরিচয় ও চীনা ভাষা শিক্ষার উদ্দেশ্য, চীনা ভাষার পাঠক্রম পরিচালনার ধরণ, চীনা ভাষা শিক্ষাদানকারী বাঙালী শিক্ষকের অনুভূতি ও মতামত, চীনা ভাষা শিক্ষার্থীদের কন্ঠে চীনা সঙ্গীত পরিবেশনা এবং চীনা ভাষার কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ইত্যাদি। প্রামাণ্যচিত্রটিতে অংশ নিয়েছেন, চীনা ভাষার শিক্ষার্থীবৃন্দ, চীনা ভাষার শিক্ষক ও সিআরআই বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দীন তাহের, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের চীনা পরিচালক শিয়ে নান আকাশ, সিআরআই শ্রোতা সংঘ প্রতিনিধি প্রমূখ। ছবির অ্যালবাম দেখতে লগইন করুন- http://www.cri-sarc.blogspot.com/2012/03/cri-smf-cnc-photo.html এই ঠিকানায়।


দিদারুল ইকবাল

মনিটর

চীন আন্তর্জাতিক বেতার

ঢাকা, বাংলাদেশ।




Wednesday, February 1, 2012

বাংলাদেশ সফর করেছেন সিআরআই বাংলা বিভাগের পরিচালক ইউ কোয়াংয়ূএ









CRI Watch





CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award